
১. প্রাক্তন রেলমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC) নেতা মুকুল রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার তিনি মুকুল রায়কে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী এবং অনেক লড়াইয়ের সঙ্গী বলে উল্লেখ করেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
'অনেক লড়াইয়ের সঙ্গী', মুকুল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
২. বসন্ত উৎসব (Basanta Utsab 2026) ও দোলের (Dolyatra 2026) দিন শান্তিনিকেতনের (Santiniketan) সোনাঝুরি হাট সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন এই হাটের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, বসন্ত উৎসবের দিন শান্তিনিকেতনে পর্যটকদের ব্যাপক ভিড় হয়। সেদিন যদি সোনাঝুরি হাট খোলা থাকে, তবে ভিড় বাড়বে। পাশাপাশি অনেক পর্যটক আবীর ও বিভিন্ন রঙে মেতে ওঠেন, যার ফলে সোনাঝুরির সংরক্ষিত প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হতে পারে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
Basanta Utsab 2026: পরিবেশ রক্ষার উদ্যোগ, বসন্ত উৎসবে বন্ধ সোনাঝুরি হাট
৩. প্রতিরক্ষা খাতে ভারতের "আত্মনির্ভরতা" এখন পর্যন্ত সবচেয়ে বড় অগ্রগতি অর্জন করতে চলেছে। মুম্বইয়ে নিযুক্ত ইজরায়েলি কনসাল জেনারেল ইয়ানিভ রেভাচ ইঙ্গিত দিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় দুটি দেশ তাদের প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ করবে। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে ইজরায়েলের বিখ্যাত 'আয়রন ডোম' (Iron Dome) মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রযুক্তি হস্তান্তর। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
Iron Dome: সবচেয়ে উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম, ভারত পাবে ইজরায়েলি 'আয়রন ডোম' প্রযুক্তি
৪. মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। এবার ইরানের ওপর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনও সময় মধ্যপ্রাচ্যের এই দেশের ওপর হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ফলে যে কোনও সময় বাঁধতে পারে যুদ্ধ। এই আশঙ্কায় এবার ভারতীয়দের জন্য বড় পদক্ষেপ ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের। ভারতীয় নাগরিকদের উদ্দেশে দেওয়া হয়েছে কড়া বার্তা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
যে কোনও সময় বাঁধতে পারে ইরান-আমেরিকা সংঘাত, তড়িঘড়ি ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ অভিবাসন দফতরের
৫. বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) সুপার এইটে জিম্বাবোয়ের বিরুদ্ধে (India vs Zimbabwe) খেলার সুযোগ পাবেন সঞ্জু স্যামসন? ভারতীয় ক্রিকেট মহলে এখন এই আলোচনা চলছে। অভিষেক শর্মা (Abhishek Sharma), তিলক ভার্মা (Tilak Varma) বা রিঙ্কু সিংয়ের (Rinku Singh) পরিবর্তে খেলার সুযোগ পেতে পারেন সঞ্জু। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
India vs Zimbabwe: জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হবে, দলে জায়গা পাবেন সঞ্জু স্যামসন?
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।