Dilip Ghosh: 'বুদ্ধিজীবীদের মাথায় ডিম মারুন', কেন এমন মন্তব্য করলেন দিলীপ ঘোষ

Published : Jul 09, 2026, 07:44 PM IST
dilip ghosh controversial comment egg throw intellectuals and antisocials bsm

সংক্ষিপ্ত

Dilip Ghosh: বুদ্ধিজীবী ও সমাজবিরোধীদের মাথায় ডিম ছোঁড়ার নিদান দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি, কী বললেন তিনি? জানুন বিস্তারিত। 

রাজ্যের ডিম-হামলা নিয়ে বিজেপির দুই নেতার দুই মত। বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্য যখন বলছেন,বিরোধিতা করতে গিয়ে কাউকে লক্ষ্য করে ডিম ছোঁড়া কোনও সুস্থ সমাজিক ব্যবস্থা হতে পারে না। তখন সম্পূর্ণ উল্টো সুর বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তিনি তিনি সম্প্রতি বুদ্ধিজীবী আর সমাজবিরোধীদের ডিম ছোঁড়ার নিদান দিয়েছেন। পাশাপাশি তিনি ডিম দিয়ে যেভাবে হামলা চালানো হচ্ছে তারও প্রশংসা করেছেন। তিনি বলেছেন 'ডিম্বাস্ত্র' বাঙালির অভিনব আবিষ্কার।

দিলীপ ঘোষের ডিম-প্রতিক্রিয়া

বারুইপুরের ঘটনায় এনকাউন্টারে মৃত্যুর প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে মমতা বন্দ্য়োপাধ্যায় সকলেই। এই নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'যে নামগুলি বললেন, বুদ্ধিজীবী নাম। তাঁরা সকলেই সমাজবিরোধী। অপরাধ যে এত বেড়ে গিয়েছে, তার নেপথ্যে এই কমিউনিস্ট এবং বুদ্ধিজীবীরা। এঁরা নিজের নাম, ভাবমূর্তি ছাড়া আর কিছু চান না। অপরাধ হলে তার বিরুদ্ধে আন্দোলন, আবার অপরাধীকে শাস্তি দিলে তার বিরুদ্ধেও আন্দোলন! আমি বলছি, ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না। এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম মারুন। বুঝিয়ে দিন এঁরা সমাজবিরোধী।' দিলীপ ঘোষ মনে করেন, ডিম ছোঁড়়া মানুষের প্রতিবাদের নতুন অস্ত্র। তাঁর মতে, 'বাঙালি সমাজ বহুদিন পর কিছু আবিষ্কার করেছে। রাগ বা ক্ষোভ প্রকাশ করার জন্য কারও গায়ে আঘাত না করে মানুষ যে ভাবে সাজা দিচ্ছেন, সেটা খুব ভাল। এর বিরুদ্ধে গেলে আমরা ধরে নেব সরকারকে চ্যালেঞ্জ করা হচ্ছে। তাই এই ভুলগুলো করবেন না।'

বিধানসভা নির্বাচনে বিজেপি জেতার পর থেকেই বিরোধী তৃণমূল নেতানেত্রীদের লক্ষ্য করে ডিম হামলা হচ্ছে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। তারপর একাধিক নেতাদের লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়েছে। সম্প্রতি ডিম হামলা হয়েছে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে। যা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছে। বিজেপির দিকে অভিযোগের আঙুলও তুলেছে। কিন্তু এবার পঞ্চায়েত মন্ত্রী ডিম হামলার নিদান দিলেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

তৃণমূলে আরও বড় ধাক্কা! সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ BJP-তে, এবার তৃণমূল ছাড়বেন আর কোন নেতারা?
'অপরাধ বেড়েছে ওই বুদ্ধিজীবীদের জন্য, ওদের মাথায় ডিম ছুঁড়ে মারুন' ফের চাঁচাছোলা দিলীপ ঘোষ