DA News: দীর্ঘ অপেক্ষার অবসান! এই পেনশনভোগীদের বকেয়া DR-এর ৫০% দেবে রাজ্য

Published : Jul 08, 2026, 07:59 AM IST
kmc pensioners dr 50 percent arrears da news

সংক্ষিপ্ত

কলকাতা পুরসংস্থা এলাকার ব্যাঙ্ক-পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির খবর। রাজ্য সরকার ২০০৮-২০১৯ সালের বকেয়া ডিয়ারনেস রিলিফ (DR)-এর ৫০ শতাংশ প্রথম দফায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। WBIFMS পোর্টালের মাধ্যমে তথ্য যাচাই শেষে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

কলকাতা পুরসংস্থা এলাকার পেনশনভোগীদের জন্য স্বস্তির খবর দিল রাজ্য সরকার। ব্যাঙ্ক থেকে পেনশন পাওয়া ব্যক্তিরা এবার বকেয়া মহার্ঘ ত্রাণ বা ডিয়ারনেস রিলিফের ৫০ শতাংশ টাকা পেতে চলেছেন। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়কালের এই বকেয়া টাকা সরাসরি পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আনুমানিক হিসেবের ভিত্তিতেই এই ৫০ শতাংশ টাকা প্রথম দফায় দেওয়া হবে।

এর আগেও পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার সেই বকেয়ার অর্ধেক অংশ মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রক্রিয়াটিকে আরও দ্রুত ও স্বচ্ছ করতে রাজ্য সরকার WBIFMS-এর অধীনে একটি বিশেষ ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল চালু করছে, যার মাধ্যমে ব্যাঙ্কগুলি পেনশনারদের তথ্য যাচাই ও আপডেট করবে।

তবে এখনই পুরো বকেয়া টাকা মিলছে না। অবশিষ্ট ৫০ শতাংশ টাকা পেতে ব্যাঙ্কগুলিকে পুরনো পেনশনের চূড়ান্ত বিবরণী জমা দিতে বলা হয়েছে। সেই নথি খতিয়ে দেখার পরে অবশিষ্ট টাকা দেওয়ার নিয়ম আগামী দিনে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, রাজ্য সরকার এর আগেও পেনশনভোগীদের বকেয়া মেটাতে বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত পেনশনভোগীদের যাচাইয়ের প্রয়োজনীয় নথি কম্পিউটারাইজড না থাকায় প্রক্রিয়ায় দেরি হয়েছিল। প্রবীণ পেনশনভোগীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে এবং কিছুটা আর্থিক স্বস্তি দিতেই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এই ৫০ শতাংশ বকেয়া মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কয়েকদিন আগেই যৌথ মঞ্চের সঙ্গে নবান্নের শীর্ষ কর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হল।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

20% DA: পুজোর আগে অক্টোবরেই ২০% ডিএ! সরকারি কর্মীদের সুখবর দিলেন শুভেন্দু অধিকারী
Durga Puja 2026: শ্রীভূমির প্যান্ডেলে ৯৫৩টি জানলা! হাওয়া মহলের থিমে ফুটে উঠবে রাজস্থান