Durga Puja 2026: বাংলার সনাতনী সংস্কৃতি মাথায় রেখে দুর্গাপুজো, অনুদানে কল্পতরু শুভেন্দু অধিকারী

Published : Sep 07, 2026, 06:36 PM IST

Durga Puja 2026: বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসবের আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। শুরু হয়ে গিয়েছে তারই তোড়জোড়। এবার পালাবদলের বাংলায় প্রথম দুর্গাপুুজো। চলছে তারই প্রস্তুতি। শুধু তাই নয়, দুর্গাপুজো নিয়ে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।।

PREV
15
বাংলায় দুর্গাপুজো নিয়ে এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বদলের বাংলায় দুর্গাপুজো নিয়ে চলছে নানা জল্পনা। এবার দুর্গাপুজোয় কবে হবে উদ্বোধন, কার্নিভাল এসমস্ত কিছু নিয়ে জল্পনার শেষ নেই। তারই মধ্যে এবার দুর্গাপুজোয় অনুদান বাবদ কত টাকা দেওয়া হবে এবং কারা পাবেন অনুদান? এই নিয়ে সোমবার মিলনমেলা প্রাঙ্গনে পুজো কমিটিগুলির সঙ্গে আয়োজিত বৈঠকে একগুচ্ছ নতুন ঘোষণা সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

25
কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

জানা গিয়েছে, এবার দুর্গাপুজোয় সব ক্লাবকে অনুদান বাবদ দেওয়া হবে ১ লক্ষ টাকা। তবে বড় পুজো কমিটিগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘’বড় বাজেটের কমিটিকে আবেদন, আপনারা আর্থিক সাহায্য নেবেন না। আপনাদের আমি ধন্যবাদ জানাব।'' এবারের পুজোয় বিদ্যুৎ ও দমকলের কোনও খরচ লাগবে না। মহালয়ার আগে কোনও পুজো উদ্বোধন হবে না। মহালয়ায় ইডেন গার্ডেনে মেগা শোর মাধ্যমে পুজোর উদ্বোধন করা হবে। হবে না কার্নিভ্য়ালও।

35
মহালয়ার আগে পুজোর উদ্বোধনে না

বিগত সরকারের আমলে মহালয়ার আগেই বিগ বাজেটের পুজোর উদ্বোধন শুরু হয়ে যায়। সেটা শহর হোক কিংবা জেলা। তবে এই বছর পুজোয় মহালয়ার আগে হচ্ছে না কোনও উদ্বোধন। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবার পুজোয় ইডেন গার্ডেন থেকে মেগা শো-র মাধ্যমে বাংলায় শারদোৎসবের শুভ সূচনা করা হবে।

45
অনুদান নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

সূত্রের খবর, পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, এই বছর বড় ক্লাবগুলোকে আর্থিক অনুদান দেওয়া হবে না। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে সেদিকেই নজর ছিল সকলের। সোমবার পুজো বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, সব ক্লাবকে অনুদান বাবদ দেওয়া হবে ১ লক্ষ টাকা। তবে বড় পুজো কমিটিগুলোকে উদ্দেশ্য করে তিনি বললেন, ‘’বড় বাজেটের কমিটিকে আবেদন, আপনারা আর্থিক সাহায্য নেবেন না। আপনাদের আমি ধন্যবাদ জানাব।'' পাশাপাশি অনুদানের জন্য কীভাবে আবেদন করতে হবে, তাও জানান তিনি।

55
বিসর্জন নিয়েও বড় ঘোষণা বর্তমান মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী জানান, এবারের পুজোয় বিদ্যুৎ ও দমকলের কোনও খরচ লাগবে না। গত কয়েকবছর বাংলায় পুজো উদ্বোধন হয়েছে আগেভাগেই। এবার শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন, মহালয়ার আগে কোনও পুজো উদ্বোধন হবে না। ফলে বিগত তৃণমূল জমানায় যেভাবে মহালয়ার আগে থেকে পুজোর উদ্বোধন বা দশমীর পর কার্নিভালের আয়োজন করেছে প্রাক্তন সরকার। তা এই বছর আর হচ্ছে না। এমনকি এবারের পুজোয় বিসর্জনে ব্যবহার করা যাবে না ক্রেনও। ২৪ অক্টোবরের মধ্যে পুজোর সমস্ত বিসর্জনের কাজ সম্পূর্ণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories