MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Abhishek Banerjee: 'এনাফ ইজ এনাফ', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার FIR নিয়ে বিরক্ত হাইকোর্ট

Abhishek Banerjee: 'এনাফ ইজ এনাফ', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার FIR নিয়ে বিরক্ত হাইকোর্ট

Abhishek Banerjee: সেবাশ্রয় থেকে ক্যামাক স্ট্রিট। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একের পর এক মামলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ আদালতের। কী বলল কলকাতা হাইকোর্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Sep 07 2026, 05:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
অভিষেকের মামলায় হাইকোর্টের তোপ
Image Credit : Asianet News

অভিষেকের মামলায় হাইকোর্টের তোপ

'এনাফ ইজ এনাফ'- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার দায়ের হওয়া মামলা নিয়ে চরম বিরক্তি প্রকাশ বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর। সেবাশ্রয় মামলায় এখনই কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তবে তদন্ত তদন্তের মতো চলবে। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে অভিষেককে, নির্দেশ হাইকোর্টের। মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ নভেম্বর।।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের এফআইআর
Image Credit : chatgpt

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের এফআইআর

রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ তথা কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হয়েছে একের পর এক এফআইআর। কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার মধ্যে অন্যতম হল তাঁর ‘সেবাশ্রয়’ প্রকল্পে দুর্নীতির অভিযোগ। কোনও মেডিক্যাল স্ট্যাটুটারি বোর্ডের অনুমতি না নিয়েই সেবাশ্রয় মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। গত ৪ এবং ১১ জুলাই এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি।

Related Articles

Related image1
Tirumala Free Bus: তিরুপতি ভক্তদের জন্য সুখবর, এবার বিনামূল্যে ঘুরুন এই নতুন ইলেকট্রিক বাসে
Related image2
PMAY Scheme: সরকারি খরচে নিজের বাড়ি! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? জানুন সব খুঁটিনাটি
37
অভিষেকের মামলায়  চরম বিরক্তি প্রকাশ বিচারপতির
Image Credit : Asianet News

অভিষেকের মামলায় চরম বিরক্তি প্রকাশ বিচারপতির

সোমবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর এজলাসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক মামলা নিয়ে এদিন রীতিমতো চরম বিরক্তি প্রকাশ করে বিচারপতি ভট্টাচার্য্য তাঁর পর্যবেক্ষণে বলেন, 'গত ২১ মে থেকে একজনের নামে এই ধরনের অভিযোগ শুনে আমি ক্লান্ত। আদালতে নির্দেশ ছাড়া নতুন করে আর এফআইআর দায়ের করা যাবে না, এই নির্দেশ দিতে আমি বাধ্য হব। একই ধরনের তিনটে মামলা দেখেছি। যার কোনও ভিত্তিই নেই। নির্বাচনে পরাজিত হয়ে একজনই ব্যক্তি পরপর অভিযোগ করে চলেছেন! এটা সম্পূর্ণ চিকিৎসায় গাফিলতির বিষয়। আপনারা যদি ক্লিনিক্যাল কাউন্সিলের কাছে কোনও অভিযোগ করে থাকেন, তাহলে তার নথি দেখান!'

47
মামলার শুনানিতে কী বললেন রাজ্যের আইনজীবী?
Image Credit : x

মামলার শুনানিতে কী বললেন রাজ্যের আইনজীবী?

তখন রাজ্যের আইনজীবী তথা অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বিচারপতির উদ্দেশ্যে বলেন, 'এক্সরে মেশিন থেকে শুরু করে অন্য সমস্ত মেশিন লাগাতে গেলে তার অনুমতি নিতে হয়। সেই ধরনের কোনও অনুমতি নেওয়া হয়নি। মেডিসিন ড্রাগ কন্ট্রোলার ওই মেডিক্যাল ক্যাম্প থেকে ওষুধ বাজেয়াপ্ত করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ই এর আসল মাথা।' সেই শুনেই চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। তিনি বলেন, 'এনাফ ইজ এনাফ। এটা খুব বেশি হলে চিকিৎসার গাফিলতি হতে পারে‌ একজন চিকিৎসক অভিযুক্ত হলে, আইন অনুযায়ী তাঁকেও রক্ষাকবচ দিতে হবে।' বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন, 'সেবাশ্রয়ে চিকিৎসা নিয়ে প্রশ্ন তোলা অভিযোগকারী কোনও রোগী আদৌ কি মেডিক্যাল বোর্ডে এই নিয়ে কোনও অভিযোগ জানিয়েছেন?'

57
সেবাশ্রয় ক্যাম্পে মেডিক্যাল স্টুডেন্টদের দিয়ে কাজ করানোর অভিযোগ
Image Credit : Asianet News

সেবাশ্রয় ক্যাম্পে মেডিক্যাল স্টুডেন্টদের দিয়ে কাজ করানোর অভিযোগ

তার উত্তরে অ্যাডিশনাল এজি রাজদীপ মজুমদার আদালত কে বলেন, 'কী করে অভিযোগ জানাবে? রাজনৈতিক পালাবদলের আগে এক বছর আগে রাজ্যে সেই পরিস্থিতি ছিল না।' তখন বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, 'একজন ব্যক্তি যিনি হেরে গিয়েছেন, তিনিই তো শুধুমাত্র অভিযোগ করেছেন!' বিচারপতির এই প্রশ্নে মামলাকারী অভিজিৎ দাসের আইনজীবী, জয়ন্ত নারায়ণ বলেন,'তিনি হেরে যেতেই পারেন। তার মানে তাঁর অভিযোগ করার কোনও অধিকার নেই, এটা তো হতে পারেনা! রাজ্যে সরকার বদল না হলে এই অভিযোগগুলো সামনে আসতো না। একজন নয় একাধিক ব্যক্তি প্রতারিত হয়েছেন। সেবাশ্রয় ক্যাম্পে মেডিক্যাল স্টুডেন্টদের দিয়ে কাজ করানো হয়েছে। এটাও সম্পূর্ণ আইনবিরুদ্ধ।'

67
তদন্তে সন্তুষ্ট নই আদালত
Image Credit : X

তদন্তে সন্তুষ্ট নই আদালত

বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তখন বলেন, 'তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী বলা যায় না। এই অভিযোগে আমি মোটেও সন্তুষ্ট নই। তবে তদন্ত, তদন্তর মত চলতে পারে।' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শঙ্কর নারায়ণ তখন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাঁকে রক্ষাকবচ দেওয়ার উদাহরণ টেনে বিচারপতির উদ্দেশ্যে বলেন, 'একটি রাজনৈতিক দল অতীতে ভুল করে এফআইআর করেছিল। এখন আরেকটি রাজনৈতিক দল সেই একই ভুলই করছে।'

77
মামলার পরবর্তী শুনানি  কবে?
Image Credit : ANI

মামলার পরবর্তী শুনানি কবে?

সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য্য নির্দেশ দিয়েছেন, সেবাশ্রয় মামলায় আপাতত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তবে তদন্ত তদন্তের মতো চলবে। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ নভেম্বর।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
কাল থেকেই ঢুকবে অন্নপূর্ণার ৩,০০০! তৈরি সেপ্টেম্বরের তালিকা, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো?
Recommended image2
Hilsa Fish: শুধু ইলিশ কিনলেই হয় না, কোন ইলিশ মাছের স্বাদ বেশি? বাজারে যাওয়ার আগে জানুন
Recommended image3
Today’s News in Bengali Live: দেড়-দু'লাখ টাকা মাইনে কি যথেষ্ট? ভারতের বড় শহরে থাকতে কত আয় দরকার, যুবকের ভিডিও নিয়ে তোলপাড়
Recommended image4
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Recommended image5
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Related Stories
Recommended image1
Tirumala Free Bus: তিরুপতি ভক্তদের জন্য সুখবর, এবার বিনামূল্যে ঘুরুন এই নতুন ইলেকট্রিক বাসে
Recommended image2
PMAY Scheme: সরকারি খরচে নিজের বাড়ি! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? জানুন সব খুঁটিনাটি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved