Durga Puja Holiday: শুভেন্দু সরকারের প্রথম দুর্গাপুজো! স্কুল-কলেজে বাড়ছে পুজোর ছুটি? কতদিন বন্ধ থাকবে স্কুল?

Published : Sep 02, 2026, 10:25 AM IST

নতুন সরকারের আমলে দুর্গাপুজোয় কতদিন ছুটি থাকবে স্কুল-কলেজে? ১৫ অক্টোবর মহাচতুর্থী থেকে শুরু হচ্ছে পুজোর ছুটি। ২১ অক্টোবর দশমীর পরও ২২, ২৩ ও ২৪ অক্টোবর অতিরিক্ত ছুটি এবং ২৬ অক্টোবর লক্ষ্মীপুজোর ছুটি রয়েছে। পুজো ঘিরে দীর্ঘ ছুটির সুযোগ পাবেন পড়ুয়ারা।

PREV
17

বছর বদলের সঙ্গে বদলেছে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার একাধিক নিয়ম। একইসঙ্গে সরকারি ছুটির তালিকাতেও এসেছে কিছু পরিবর্তন। ফলে স্বাভাবিকভাবেই পড়ুয়া, অভিভাবক থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে কৌতূহল—নতুন বিজেপি সরকারের আমলে এবার দুর্গাপুজোয় ঠিক কতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ?

27

স্কুল-কলেজে বাড়ছে পুজোর ছুটি? কতদিন বন্ধ থাকবে স্কুল? ইতিমধ্যেই ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকা অনুযায়ী, পুজোর মরশুমে বেশ কয়েকদিন টানা ছুটি পাওয়ার সুযোগ থাকছে।

37

রাজ্য সরকারের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে দুর্গাপুজো উপলক্ষে ছুটি শুরু হচ্ছে ১৫ অক্টোবর, বৃহস্পতিবার, মহাচতুর্থীর দিন থেকে। এরপর ১৬ অক্টোবর শুক্রবার মহাপঞ্চমী এবং ১৭ অক্টোবর শনিবার মহাষষ্ঠীর ছুটি রয়েছে। ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী পড়েছে। অর্থাৎ ওই দিন এমনিতেই সাপ্তাহিক ছুটি।

47

এরপর ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর ছুটি রয়েছে।

তবে এখানেই শেষ নয়। পুজোর পরেও অতিরিক্ত ছুটি রাখা হয়েছে। সরকারি তালিকায় ২২ ও ২৩ অক্টোবর, বৃহস্পতিবার ও শুক্রবার, দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি হিসেবে উল্লেখ রয়েছে।

57

২৪ অক্টোবর শনিবারও অতিরিক্ত ছুটি রয়েছে। এরপর ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপুজো। তার পরের দিন, অর্থাৎ ২৬ অক্টোবর সোমবার, লক্ষ্মীপুজো উপলক্ষে অতিরিক্ত ছুটি রাখা হয়েছে।

অর্থাৎ সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত পুজো ও সংশ্লিষ্ট ছুটির পর্ব চলবে। মাঝে রবিবার এবং অন্যান্য সাপ্তাহিক ছুটিও রয়েছে।

67

ফলে দুর্গাপুজো ঘিরে পড়ুয়াদের জন্য বেশ দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হচ্ছে।

তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি। রাজ্য সরকারের সাধারণ সরকারি ছুটির তালিকা এবং স্কুল-কলেজের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার সবসময় হুবহু এক নাও হতে পারে। স্কুল, কলেজ এবং সংশ্লিষ্ট শিক্ষা দফতরের পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী ক্লাস শুরু ও শেষের তারিখ নির্ধারিত হতে পারে।

77

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশিত ছুটির তালিকাতেও দুর্গাপুজোর ছুটি ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেখানো হয়েছে।

ফলে এবারের পুজোয় পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এখন থেকেই ছুটির দিনগুলি দেখে পরিকল্পনা করতে পারেন পড়ুয়া ও অভিভাবকরা।

Read more Photos on
click me!

Recommended Stories