Health Scheme: বাংলায় চালু আয়ুষ্মান ভারত প্রকল্পে কোন কোন চিকিৎসা মিলবে না জানেন? পাশাপাশি সাংবাদিকদের পেনশন দ্বিগুণ ও ৩৮ হাজার হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ঘোষণা শুভেন্দু অধিকারীর। বিস্তারিত জানুন।
পালাবদলের পর অবশেষে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এসেছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই অনেকে কার্ড হাতে পেয়ে পরিষেবাও নিতে শুরু করেছেন।
28
হাসপাতালে ভর্তি না হলে মিলবে না সুবিধা
আয়ুষ্মান ভারত প্রকল্পে হাসপাতালে ভর্তি হলেই সুবিধে পাওয়া যাবে। শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যিক শর্ত।
38
দাঁত ও কসমেটিক চিকিৎসা আওতার বাইরে
রুট ক্যানেল, ডেন্টাল ইমপ্লান্ট কিংবা কসমেটিক সার্জারি ও আইভিএফের মতো চিকিৎসাগতভাবে অপ্রয়োজনীয় খরচ বহন করবে না আয়ুষ্মান ভারত।
যদি কেউ ভেবে থাকেন কেন্দ্রের এই প্রকল্পের আওতায় কসমেটিক সার্জারি করাবেন, তাহলে আপনার জন্য দুঃখের খবর। এই ধরণের পরিষেবাও এই কার্ডের আওতায় নেই। কারণ এটা চিকিৎসাগতভাবে জরুরি নয়। অনেকেই ট্যাটু রিমুভ করার জন্য হাসপাতালে ভর্তি হন, সেই চিকিৎসার খরচও বহন করবে না এই কার্ড।
58
আইভিএফ-এর সুবিধে পাওয়া যাবে না
অনেক দম্পতিরই সন্তান ধারণে সমস্যা দেখা দেয়। তাঁরা আইভিএফ অর্থাৎ কৃত্রিম পদ্ধতিতে মা-বাবা হওয়ার সিদ্ধান্ত নেন। সেই চিকিৎসার খরচও বহন করবে না আয়ুষ্মান ভারত প্রকল্প।
68
স্বাস্থ্য বিমায় সাংবাদিকদের জন্য বড় সুযোগ
সাংবাদিক ও তাঁদের পরিবারের জন্য সর্বভারতীয় স্তরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ দিতে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’র কার্ড হস্তান্তর শুরু হয়েছে।
78
আগের তুলনায় বহু বেশি হাসপাতালে সুযোগ
আগে স্বাস্থ্য সাথীতে ১,৭০০ হাসপাতালে সুবিধা মিলত, এখন আয়ুষ্মান ভারত ও নতুন প্রকল্প মিলিয়ে রাজ্যের ১,৯০০ সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা মিলবে।
88
দেশজুড়ে ৩৮ হাজার হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা
AIIMS, ভেলোর সিএমসি, টাটা ক্যানসার হাসপাতাল, চণ্ডীগড় পিজিআইসহ সারা দেশের প্রায় ৩৮,০০০ হাসপাতালে সপরিবারে বিনামূল্যে চিকিৎসা পাবেন সাংবাদিকেরা।