প্রতিদিন অতিরিক্ত তালিকা প্রকাশ করার নির্দেশ নির্বাচন কমিশনের
রাজ্যে ভোটের বাদ্যি বাজতেই মঙ্গলবার এসআইআর মামলাতে সুপ্রিমকোর্টে কমিশন জানিয়েছিল যে, তারা প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে প্রস্তুত। সেই মতো বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেয় নির্বাচন কমিশন। শুধু শুক্রবার নয়, প্রতিদিন অতিরিক্ত তালিকা প্রকাশ করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিল নির্বাচন কমিশন।
25
প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম বাদ?
এসআইআর- এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম বাদ? ২ দিন পর অবশেষে স্পষ্ট করল নির্বাচন কমিশন। সিইও দফতর সূত্রে খবর, 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ৬০ লক্ষ ভোটারের মধ্যে এখনও পর্যন্ত ৩২ লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে ৪০ শতাংশের নাম বাতিল হয়েছে। অর্থাৎ, এখনো প্রায় ১২ লক্ষ ৮০ হাজার ভোটারের নাম বাতিল হয়েছে। আরও খবর মোট প্রায় ১০ লক্ষের তালিকা প্রকাশ পেয়েছে এখনও সাপ্লিমেন্টারি হিসাবে।
35
কী বলছে জাতীয় নির্বাচন কমিশন?
সোমবার রাতে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন। দেড়দিন পরে বুধবার কমিশন জানিয়েছে, ৬০ লক্ষ নাম ছিল বিচারাধীনের মধ্যে মোট ৩২ লক্ষ নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ, এই হিসেব অনুযায়ী প্রায় ১৩ লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে খসড়া তালিকাতেই ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকায় প্রায় ৫ লক্ষের বেশি নাম বাদ যায়।
সোমবার মাঝরাতের কিছুটা আগেই প্রকাশিত হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। রাজ্যের প্রতিটি বুথের জন্য দু’টি করে পৃথক তালিকা প্রকাশিত হয়েছে। নিষ্পত্তির পরে কাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় জুড়ল, একটিতে তার উল্লেখ রয়েছে। অন্যটিতে রয়েছে, কাদের নাম বাদ পড়ল। সেই তালিকায় কতজনের নাম আছে, কতজনের নাম নতুন করে বাদ পড়েছে, তা নিয়ে তৈরি হয় জল্পনা।
55
এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
এদিকে, উত্তরবঙ্গে ভোটপ্রচারে গিয়ে আবারও এসআইআর নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নকশালবাড়ির সভা থেকে তিনি বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সভা থেকে তিনি বড় ঘোষণাও করেন। যাদের নাম বাদ গিয়েছে, তাঁদের জন্য ক্যাম্প করা হবে বলে জানান তিনি। এছাড়াও তাঁদের বিনা পয়সায় আইনজীবী দেওয়া হবে। যাদের নাম বাদ গিয়েছে তাঁদের শুধু দরখাস্ত করতে হবে। মুখ্য়মন্ত্রী বলেন, "এসআইআর-এর বদলা একটা করে ভোট। আমি কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি। কিন্তু আমি দেখেছি, বাঁকুড়ায় ওরা বিজেপির পতাকা নিয়ে যাচ্ছিল। কোনও দিন যা হয়নি, তা হচ্ছে। মা-বোনেরা ভোটের দিন সকাল থেকে বুথ পাহারা দিন। পাঁচ বছরের জন্য যদি শান্তি চান, এক দিনের জন্য পাহারা চাই। যাতে দিল্লির লোকজন এসে ছাপ্পা না দিতে পারে। ভয় দেখালে ঘরে যা আছে তা নিয়ে বেরোবেন। আপনারা তো রান্নাবান্না করেন, আমাকে আর বেশি বলতে হবে না।"