সরকারি সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণার আবেদনপত্রের স্ট্যাটাস যদি এখনও ‘আন্ডার এনকোয়ারি’ অথবা ‘আন্ডার প্রসেস’ দেখায়, তাহলে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। নথি যাচাই সম্পূর্ণ হওয়ার পর আগস্ট মাসেও টাকা জমা পড়তে পারে। আর আবেদন নিয়ে কোনও বিভ্রান্তি বা সমস্যা থাকলে সরাসরি সরকারি হেল্পলাইনে যোগাযোগের সুযোগও রয়েছে।