Suvendu Adhikari On widow Allowance: গত ৪ মে শাসক শিবিরের পালা বদল হতেই একের পর এক মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বয়স্ক ও বিধবাদের ভাতা বৃদ্ধি নিয়ে এবার বড় আপডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন আরও…
চলতি বছরের রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে আগেই বয়স্ক ভাতা ও বিধবা ভাতা বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো আগামী মাস থেকেই বর্ধিত আর্থিক সহায়তা পাবেন রাজ্যের বয়স্ক ও বিধবা মহিলারা। সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত ও সরকারি বিজ্ঞপ্তির কথা উল্লেখ করেছেন।
25
কত টাকা করে বাড়ালো সরকার?
জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে পূর্বের ভাতা ১,০০০ টাকা থেকে আরও ৫০০ টাকা বাড়িয়ে প্রতি মাসে ১,৫০০ টাকা করা হয়েছে। ফলে এবার থেকে ১৫০০ টাকা করে মিলবে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্পে টাকা। এছাড়াও এই বর্ধিত সহায়তা মিলবে ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প ও ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্পে।
35
কীভাবে পাবেন এই টাকা?
সরকারি সূত্রে খবর, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে 'ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার' (DBT)-এর মাধ্যমে অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। ১ অগাস্ট থেকে বর্ধিত হার কার্যকর হবে এবং উপভোক্তারা সেপ্টেম্বর মাসের শুরু থেকেই অ্যাকাউন্টে এই টাকা পেতে শুরু করবেন।
মহিলা ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতরের পক্ষ থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা বলয়কে আরও শক্তিশালী করতে এবং প্রান্তিক মানুষদের জীবনযাত্রার মান উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
55
কী বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও দিব্যাঙ্গ ভাই-বোনেরা যাতে আরও আত্মমর্যাদা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে উদ্দেশ্যেই সরকার এই মানবিক পদক্ষেপ গ্রহণ করেছে। বলে জানিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।