Kolkata Cyber Crime News: কলসেন্টারের আড়ালে সক্রিয় সাইবার প্রতারণা চক্র, পুলিশি হানায় ধৃত ৬

Published : Apr 25, 2026, 07:15 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Kolkata Cyber Crime News: কলসেন্টারের আড়ালে সাইবার অপরাধ। গোপনে হানা দিয়ে বড়সড় চক্রের পর্দাফাঁস পুলিশের। ঘটনায় কতজন গ্রেফতার? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

Kolkata Cyber Crime News: কলকাতায় ভুয়ো কল সেন্টার চক্রের পর্দাফাঁস! কলকাতায় ফের সক্রিয় সাইবার জালিয়াতরা! এবার ক্যুরিয়ার সার্ভিসের নাম করে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করার এক বড়সড় চক্রের হদিশ পেল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। সার্ভে পার্ক থানা এলাকার একটি গোপন ডেরায় হানা দিয়ে এই চক্রের পর্দাফাঁস করল পুলিশ। ঠিক কীভাবে চলত এই জালিয়াতি?

গোপন সূত্রে খবর ছিল আগে থেকেই। নির্দিষ্ট কিছু মোবাইল নম্বরের গতিবিধি ট্র্যাক করে জালিয়াতদের নাগাল পায় লালবাজারের সাইবার উইং। পুলিশ সূত্রে খবর, ২৩ এপ্রিল সার্ভে পার্ক থানার সম্মিলনী পার্ক এলাকায় একটি বাড়িতে আচমকাই হানা দেয় তদন্তকারীরা। আর সেখানেই দেখা যায় ক্যুরিয়ার সার্ভিসের নাম করে রমরমিয়ে চলছে এক ভুয়ো কল সেন্টার।

কীভাবে চলত এই প্রতারণা?

জালিয়াতির ধরণটি ছিল অত্যন্ত আধুনিক ও বিপজ্জনক।

* প্রথম ধাপ: অভিযুক্তরা ক্যুরিয়ার সংস্থার কর্মী সেজে সাধারণ মানুষকে ফোন করত।

* দ্বিতীয় ধাপ: জানানো হতো, ডেলিভারি অ্যাড্রেস বা ঠিকানায় সমস্যা আছে, তাই পার্সেল পৌঁছানো যাচ্ছে না।

* তৃতীয় ধাপ: ঠিকানা ঠিক করার অছিলায় হোয়াটসঅ্যাপে একটি 'ম্যালিসিয়াস লিঙ্ক' পাঠানো হতো।

* চতুর্থ ধাপ: ওই লিঙ্কে ক্লিক করামাত্রই গ্রাহকের ফোন হ্যাক হয়ে যেত এবং নিমেষের মধ্যে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দেওয়া হতো।

ঘটনাস্থল থেকেই হাতেনাতে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ১৫টি স্মার্টফোন, ১টি কিপ্যাড ফোন, ৩টি ল্যাপটপ এবং ৮টি ডেবিট কার্ড। উদ্ধার হওয়া সামগ্রী থেকে আরও বড় কোনও চক্রের হদিশ মিলতে পারে বলে অনুমান তদন্তকারীদের। আপাতত ওই অফিসটি সিল করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভোটের আগে কলকাতা পুলিশের বড় সাফল্য! বৈরামপুরে আগ্নেয়াস্ত্রসহ পুলিশের জালে ১ দুস্কৃতী। সূত্রের খবর, দ্বিতীয় দফায় কলকাতায় নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে, গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বৈরামপুর এলাকায় এক অস্ত্রধারীকে গ্রেফতার করল মাধবপুর থানার পুলিশ। 

উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ভোটের আগে অশান্তি রুখতে তৎপর লালবাজার। সেই তৎপরতারই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাধবপুর থানার একটি বিশেষ দল অভিযান চালায় বৈরামপুরের এসএস ক্যাবল সংলগ্ন ৩ নম্বর সরকারি কুলটি কলোনি এলাকায়। সেখানে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশ আধিকারিকদের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal Weather: আজ থেকেই খেলা শুরু, টানা ৭ দিন ঝড়বৃষ্টি হবে, হু হু করে কমবে গরম
'ভদ্রলোক' বাঙালিকে বুথে পৌঁছে দেওয়াই চ্যালেঞ্জ, দ্বিতীয় দফার ১৪২ আসনের লড়াইয়ে কার কী কৌশল?