Kolkata Metro News: মহানগরের গণ্ডি পেরিয়ে শহরতলিতে দ্রুত পৌঁছবে মেট্রো, রেলের নয়া ষোষণা উচ্ছ্বাস

Published : Aug 19, 2026, 08:33 AM IST

Kolkata Metro News: শহরজুড়ে আরও বাড়বে মেট্রোর পরিধি। পুজোর আগেই কী আরও বেশকিছু রুটে ছুটবে শহরের সেকেন্ড লাইফ লাইন? সেই বিষয়ে বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও মনে করা হচ্ছে আগামী কয়েক বছরে আরও উন্নত হবে মেট্রো নেটওয়ার্ক। জানুন আরও বিশদে…

PREV
16
নতুন-নতুন রুটে ছুটবে মেট্রোরেল

আগামী কয়েক বছরের মধ্যে কলকাতা মেট্রোর নেটওয়ার্ক বাড়তে চলেছে প্রায় ১৩০ কিলোমিটার। মেট্রো রেল (Kolkata Metro) সূত্রের খবর ২০২৫-২৬ অর্থবর্ষে মোট ২৩ কোটি ৬০ লক্ষ যাত্রী মেট্রো পরিষেবা ব্যবহার করেছেন। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে জুলাই ২০২৬ পর্যন্ত মেট্রোর আয় হয়েছে প্রায় ১৬৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি।

26
মেট্রোয় ডিডিটাল পরিষেবায় জোর

ডিজিটাল পরিষেবার ব্যবহারও ক্রমশ বাড়ছে বলে মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর । কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে যাত্রীরা সহজেই টোকেন, স্মার্ট কার্ড এবং কিউআর কোড-ভিত্তিক টিকিট কিনতে পারছেন। পাশাপাশি স্মার্ট কার্ড রিচার্জের সুবিধাও পাওয়া যাচ্ছে অ্যাপের মাধ্যমে।

36
শহরতলিতেও পৌঁছবে মেট্রো পরিষেবা

মেট্রোরেল সূত্রে খবর, যাত্রী নিরাপত্তা, পরিষেবা, যাত্রী স্বাচ্ছন্দ্য এবং মেট্রোর নির্ভরযোগ্যতা আরও উন্নত করতে নিরন্তর কাজ করে চলেছে মেট্রো কর্তৃপক্ষ । চার দশকেরও বেশি সময় পুরনো তিলোত্তমার মেট্রো এবার শহরের গণ্ডি পেরিয়ে শহরতলিতেও পৌঁছেছে।

46
শহরতলির কোন কোন রুটে ছুটবে মেট্রো?

আগামী কয়েকবছরের মধ্যেই নতুন ১৩০ কিমি রুটে পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো। এর মধ্যে রয়েছে পার্পেল লাইনের তারাতলা থেকে এসপ্ল্যানেড , অরেঞ্জ লাইনের চিংড়িঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভ সহ ব্যারাকপুর ও বারাসত মেট্রো।

56
নতুন রুটে আরও মেট্রো পরিষেবা

কলকাতার দক্ষিণ ও পূর্ব অংশের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে মেট্রো রেল। নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশে চলতি বছরেই পরিষেবা চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই অংশে মেট্রো চালানোর প্রস্তুতি চলছে।

66
অফিসযাত্রীদের জন্য মেট্রোরেলের খুশির খবর

নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু হলে দক্ষিণ কলকাতা ও সল্টলেকের গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে। বর্তমানে সড়কপথে দীর্ঘ সময় লাগলেও মেট্রো চালু হলে এই যাত্রাপথ প্রায় ৩৫ মিনিটে সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে। ফলে প্রতিদিনের অফিসযাত্রীদের জন্য এই পরিষেবা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories