MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Kolkata weather: ৮ বছরে রেকর্ড বৃষ্টি কলকাতায়, ৭৩% বেশি বৃষ্টি হল এই দুইটি কারণে

Kolkata weather: ৮ বছরে রেকর্ড বৃষ্টি কলকাতায়, ৭৩% বেশি বৃষ্টি হল এই দুইটি কারণে

মৌসম ভবনের রেকর্ড অনুযায়ী চলতি বছর জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। চলতি মাসে শহরে মোট বৃষ্টি হয়েছে ৬৬৯ মিলিমিটার 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 31 2025, 10:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রেকর্ড বৃষ্টি কলকাতায়
Image Credit : ANI

রেকর্ড বৃষ্টি কলকাতায়

বৃষ্টিতে টানা কয়েক দিন ধরেই ভিজছে কলকাতা। শহের বিস্তীর্ণ এলাকা মাঝেমধ্যেই জলমগ্ন হয়ে পড়ছে। বৃষ্টি, ভ্যাপসা গরম আর বৃষ্টি সঙ্গী। জন মাস থেকেই বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে। জুলাই মাসেও সেই ধারাই অব্যাহত রয়েছে। এবার বঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপ অঞ্চল ও ঘূর্ণাবর্তের বৃষ্টি হচ্ছে। যার কারণেই রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে কলকাতা সহ বঙ্গে। যা ভেঙে দিয়েছে গত ৮ বছরের বৃষ্টির রেকর্ড। জুলাই মাসে এই বছর প্রবল বৃষ্টি হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
৭৩ শতাংশ বেশি বৃষ্টি
Image Credit : ANI

৭৩ শতাংশ বেশি বৃষ্টি

মৌসম ভবনের রেকর্ড অনুযায়ী চলতি বছর জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। চলতি মাসে শহরে মোট বৃষ্টি হয়েছে ৬৬৯ মিলিমিটার। ২০১৫ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার এই রেকর্ড পরিমাণ বৃষ্টি হল কলকাতায়। আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী জুলাই মাসে স্বাভাবিকভাবে ৩৮৭.৪ মিলিমিটার বৃষ্টি হয় কলকাতায়। চলতি বছর তার থেকে ৭৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

Related Articles

Related image1
পুজোর সময়ে মেট্রোর সংখ্যা বাড়বে? পুজো কমিটির বৈঠকে মমতার নির্দেশ প্রশাসনকে
Related image2
দুর্গাপুজোর অনুদান একধাক্কায় ২৫ হাজার টাকা বাড়লের মমতা, ক্লাবের বৈঠকে বড় ঘোষণা
35
বৃষ্টির কারণ
Image Credit : ANI

বৃষ্টির কারণ

কলকাতায় বেশি বৃষ্টির কারণ হল শক্তিশালী মৌসুমি অক্ষরেখা। গত এক মাস ধরে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা। যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার প্রভাবেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে। মৌসুমি অক্ষরেখার সঙ্গে সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। বর্ষার সময়ে ৮-৯টি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকে। এই বছর এখনই ৬টি নিম্নচাপ হয়ে গেছে বঙ্গে। যারমধ্যে জুলাইতেই তিনটি নিম্নচাপ হয়েছে।

45
উত্তরে কম বৃষ্টি
Image Credit : ANI

উত্তরে কম বৃষ্টি

গোটা দক্ষিণবঙ্গে জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় ২৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৩০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। সাধারণত উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়। দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে কম বৃষ্টি হয়।

55
শনিবারের আবহাওয়া
Image Credit : ANI

শনিবারের আবহাওয়া

ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবার পর্যন্ত কলকাতায় চলবে ঝড়বৃষ্টি। ওই দিন পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তার পরেও বৃষ্টি থামবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতায়। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Update: রাখির দিনে কি ভিজবে তিলোত্তমা? জেনে নিন আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে
Recommended image2
Now Playing
Health Minister: চালটা খুবই বাজে....হাসপাতালের খাবার খেয়ে এ কী বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত!
Recommended image3
Dilip Ghosh News: 'যাদবপুরে এখনও দাপিয়ে বেড়াচ্ছে অ্যান্টি সোশ্যালরা', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Recommended image4
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image5
Rain Alert: ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে নামল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? লেটেস্ট আপডেট
Related Stories
Recommended image1
পুজোর সময়ে মেট্রোর সংখ্যা বাড়বে? পুজো কমিটির বৈঠকে মমতার নির্দেশ প্রশাসনকে
Recommended image2
দুর্গাপুজোর অনুদান একধাক্কায় ২৫ হাজার টাকা বাড়লের মমতা, ক্লাবের বৈঠকে বড় ঘোষণা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved