উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে বৃষ্টির দাপট আরও বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে।