Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে থাকার নিদান', শুভেন্দুর বিরুদ্ধে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

Published : Aug 25, 2026, 08:33 AM IST
mamata suvendu

সংক্ষিপ্ত

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে থাকার নিদান দিয়ে বিতর্কে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাল্টা কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Mamata Banerjee: রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে যখন ক্রমশ তরজা বাড়ছে ঠিক তখনই ফের প্রকাশ্যে বর্তমান বনাম প্রাক্তন মুখ্যমন্ত্রীর উত্তপ্ত বাক্য বিনিময়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ফেসবুকে থাকার’ নিদান দিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তিনি বলেন, ‘উনি যাতে আর বাড়ি থেকে বেরতে না পারেন সেই ব্যবস্থায় করব।’ শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের ঘন্টাখানেক পরই সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করে বর্তমান মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়।

কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

সোমবার রাতেই নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর বক্তব্যের ভিডিও পোস্ট করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন যে, ‘’দেশের ইতিহাসে সর্বনিম্ন স্তরের রাজনীতি হল। শুভেন্দু সরকারি দফতরে বসে প্রকাশ্যে তাঁকে হুমকি দিয়েছেন এবং ঘোষণা করেছেন যে, তিনি নিশ্চিত করবেন যেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি থেকেও বার হতে না পারেন।''

মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন যে-, ‘’আমি ভারতের মাননীয় রাষ্ট্রপতি, ভারতের মাননীয় প্রধান বিচারপতি এবং ভারতের জনগণের কাছে প্রশ্ন রাখছি, এই কি আমাদের সংবিধানের কল্পিত ভারত?’’ প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংযোজন, ​“একজন বর্তমান মুখ্যমন্ত্রী— যিনি সংবিধান রক্ষার জন্য শপথ নিয়েছেন, তিনি দেশের প্রধান বিরোধী দল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর চলাফেরার স্বাধীনতা হরণ করার প্রকাশ্য হুমকি দিচ্ছেন!’’ প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, শুভেন্দুর উচ্চারিত ​শব্দগুলো স্পষ্ট ও দ্বিধাহীন: ‘আমি নিশ্চিত করব যাতে আপনি বাড়ি থেকে বের হতে না পারেন।’ মমতা লেখেন, “​এর আসল অর্থ কী? গৃহবন্দি? ভয় দেখানো? না কি রাজনৈতিক প্রতিহিংসা? সাংবিধানিক গণতন্ত্রে কার অধিকার আছে কে কারও মুক্ত ভাবে চলাফেরা করতে পারবে আর কে পারবে না তা নির্ধারণ করার?''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WB Weather Update: পুজোর কাউন্টডাউন শুরু! মেঘ-রোদের খেলায় কেমন কাটবে আগামী কয়েক দিন?
কলকাতায় রাস্তা সারাতে এবার স্পেশাল হেল্পলাইন! নম্বর সেভ করে রাখুন