
Health Minister: কলকাতার নর্থ সাবার্বান হাসপাতালে রোগীদের খাবার খেয়ে চরম অসন্তোষ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের। খাবার মুখে তুলতেই ক্ষোভ, সুপারকে তলব করে কড়া নির্দেশ।
Health Minister: এবার হাসপাতালে পরিদর্শনে গিয়ে হাসপাতালের খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়। নিজে খাবার খেয়ে তারপর জানালেন, চালের মান খুব খারাপ। অবিলম্বে খাবারের মান বাড়ানোর কথা বলেন তিনি। হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোর বাস্তব চিত্র খতিয়ে দেখতে একের পর এক হাসপাতালে আচমকা পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ইন্দিরা মাতৃ ও শিশু কল্যাণ হাসপাতাল , নর্থ সাবারবান, অবিনাশ দত্ত ম্যাটারনিটি হাসপাতালেও পরিদর্শন করেন তিনি।