Kolkata Weather: বর্ষা শুরু রাজ্যে? আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা?

Published : Jun 05, 2026, 10:59 AM IST

কলকাতা ও লাগোয়া জেলায় দমকা হাওয়ার জেরে কার্যত দুর্যোগের পরিস্থিতি তৈরি হয় এদিন সকালে। আর ঝড়ের দাপট কমতে না কমতেই ঝেঁপে বৃষ্টি আসে। এটা প্রাক বর্ষার বৃষ্টি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে, শুক্রবার শহরজুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

PREV
18

দিনদিন তাপমাত্রা বাড়ছে ক্রমশ। রিয়েল ফিল পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। তবে তার জেরে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। এই অসহ্য গরম থেকে মুক্তি কবে?

28

আজ ও পরশু রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দিনে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অধিক বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃষ্টির সঙ্গে একাধিক জায়গায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।

38

আজ শহরের কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকতে পারে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু অংশে। সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

48

এদিকে, গরম থেকে কিছুটা রেহাই পেল দক্ষিণবঙ্গবাসী। শুক্রবার কাকভোর থেকেই প্রবল বৃষ্টি (Heavy Rain) শুরু হয় কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। সঙ্গে প্রবল বেগে হাওয়া বইতে শুরু করে। ইতিমধ্যেই শহরের একাধিক রাস্তায় জল জমে গিয়েছে। দিনভর এই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

58

শুক্রবার সকালেই কলকাতায় জারি হয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতেও কমলা সতর্কতা জারি থাকছে। তীব্রতা কম থাকলেও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায়। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় জারি থাকছে হলুদ সতর্কতা।

68

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে বৃষ্টির পরিস্থিতিই থাকলে সংশ্লিষ্ট জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত। গতকাল, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। বজ্রপাতে একাধিক মৃত্যুর ঘটনাও সামনে এসেছে।

78

দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এই বৃষ্টির জেরে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়।

88

মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories