Park Street Hawker Free: ধর্মতলার পর এবার পার্ক স্ট্রিটও হকারমুক্ত করার ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। জেনে নিন কোন এলাকা খালি হবে, কী বললেন মন্ত্রী।
ধর্মতলাকে হকারমুক্ত করার নির্দেশের একদিন পরই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দিলেন, শুধু ধর্মতলা নয়, দখলমুক্ত করা হবে পার্ক স্ট্রিটও। পার্কস্ট্রিটেও আর থাকবে না হকার। পুজোর আগেই রাজ্যের মন্ত্রীর এই ঘোষণায় উদ্বিগ্ন হকাররা।
26
রবিবারই ঘোষণা মন্ত্রীর
এদিন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে পাশে নিয়ে অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান, পার্ক স্ট্রিট এলাকার সমস্ত ফুটপাথ খালি করা হবে এবং কোনও হকার বসতে বা ব্যবসা করতে দেওয়া হবে না।
36
শুরুটা হয়েছিল শমীকের নির্দেশে
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ধর্মতলাকে কলকাতার মুখ আখ্যা দিয়ে অবিলম্বে তা হকারমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন দলীয় কাউন্সিলর ও বিধায়কদের।
পুরমন্ত্রী জানান, পার্ক স্ট্রিটের চৌরঙ্গি মোড় থেকে সেভেন পয়েন্ট কানেক্টর পর্যন্ত রাস্তার দু’পাশে কোনও হকারকে বসতে দেওয়া হবে না। অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে হকারমুক্ত অভিযান শুরু করবে রাজ্যে সরকার। তেমনই ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী।
56
সৌন্দর্যায়নের প্রতিশ্রুতি
এই এলাকাকে কলকাতার ‘জানালা’ বলে উল্লেখ করে অগ্নিমিত্রা পাল জানান, গোটা এলাকায় নতুন আলো বসানো হবে, সুন্দর করে পেভমেন্ট তৈরি হবে এবং হকারদের অন্যত্র সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
66
চিন্তায় দোকানিরা
ধর্মতলার হকারমুক্তির নির্দেশ শুনেই আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার দোকানিরা। তাঁদের বক্তব্য, প্রশাসনের নির্দেশ মানতে হবে ঠিকই, তবে হঠাৎ দোকান তুলে দিলে সমস্যা হবে, তাই সবাইকে নিয়ে ভেবে-চিন্তে পদক্ষেপ নেওয়া দরকার। পুজোর আগেই যদি হকার মুক্ত অভিযান শুরু হ তাহলে কিছুটা হলে হকাররা সমস্যায় পড়়বে বলেও জানিয়েছেন তাঁরা।