
RG Kar Junior Doctor Death Case: আরজি কর সৎকারকাণ্ডে বেঙ্গালুরু থেকে গ্রেফতার সোমনাথ দে, আজ বেঙ্গালুরুর আদালতে পেশ। আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগের তদন্তে ফের বড়সড় পদক্ষেপ পুলিশের। ভিনরাজ্য থেকে গ্রেফতার পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে।বেঙ্গালুরু থেকে সোমনাথ দে-কে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। এর আগে ওড়িশার বিভিন্ন জায়গা এবং হায়দরাবাদে তাঁর খোঁজে তল্লাশি চালানো হয়েছিল।আজ বেঙ্গালুরুর সিটি সিভিল কোর্টে সোমনাথ দে-কে পেশ করা হবে। আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন করবে পুলিশ। রিমান্ড মিললে আজই তাঁকে নিয়ে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দেবে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ।
এরপর আগামীকাল সোমনাথ দে-কে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই মামলাতেই এর আগে ওড়িশার বালেশ্বর থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার সোমনাথ দে-র গ্রেফতারিতে আরজি কর সৎকারকাণ্ডের তদন্তে নতুন মোড়।
এদিকে, অভয়াকাণ্ডের দুইবছর পূর্তিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, অপরাধীদের রেয়াত করা হবে না। কেউ ছাড়া পাবে না। পুনরায় সবদিক খতিয়ে দেখে শুরু হবে আরজি কর হাসপাতালে জুনিয়র তরুণী চিকিৎসকের খ ধর্ষণ খুনের মামলা। এবার সেই মামলায় আরও সক্রিয় হলো সিবিআই (CBI)। সেদিন (২০২৪ সালের ৮ অগাস্ট) ঘটনাস্থলে থাকা এক নার্সের ফোনের কল লিস্টও খতিয়ে দেখবে সিবিআই। সূত্রের খবর, প্রায় দু-বছর পর এক নার্সের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী দলের আধিকারিকরা। ইতিমধ্যেই সেই ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে খবর। ফোনের কল রেকর্ড এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন তদন্তকারীরা।
সূত্রের খবর, ফরেন্সিক পরীক্ষার জন্য নার্সের ফোন বাজেয়াপ্ত করার পাশাপাশি সিবিআই সেদিনের ঘটনায় নার্সের ভূমিকাও খতিয়ে দেখতে চাইছে। কার নির্দেশে সেদিন নির্যাতিতার বাড়িতে ফোন করেছিলেন ওই নার্স। কতক্ষণ কথা হয়েছে। তাকে ফোন করার নির্দেশ কে দিয়েছেন এবং কী কী বলা হয়েছে তা সবই পুনঃরুদ্ধারের চেষ্টা করছে সিবিআই। দন্তকারীদের অনুমান, ওই নার্সের মোবাইল ফোনে থাকা কলের তথ্য থেকে ঘটনার পরবর্তী সময়ে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে। বিশেষ করে ঘটনার দিন এবং তার পরবর্তী সময়ের কল রেকর্ড, কোন নম্বরে ফোন করা হয়েছিল, কতক্ষণ কথা হয়েছিল এবং কার কাছ থেকে ফোন এসেছিল—এই সমস্ত তথ্য পরীক্ষা করে দেখবেন তদন্তকারীরা।
Kolkata Weather: নিম্নচাপের জোড়াফলায় দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা, কেমন থাকবে শহরতলির আবহাওয়া?
কার নির্দেশে পরিবারকে ফোন ? সেটাই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে, কোনও আধিকারিকের নির্দেশেই কি ওই নার্স নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন ? নাকি সম্পূর্ণ নিজের উদ্যোগেই তিনি পরিবারকে ফোন করেছিলেন ? পরিবারকে ঠিক কী বলা হয়েছিল ? ফোন করার আগে নার্সের সঙ্গে কারও কথা হয়েছিল কি না এবং তারপর তিনি আর কারও সঙ্গে কি যোগাযোগ করেছিলেন ? এই বিষয়গুলি তদন্তের আওতায় আসতে চলেছে।