Suvendu Adhikari News: রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই একের পর এক মাস্টারস্ট্রোক শুভেন্দু অধিকারী সরকারের। এবার সীমান্ত পাহাড়া থেকে শুরু করে রাজ্যের মহিলা সুরক্ষায় বড় পদক্ষেপ বিজেপি সরকারের। কী বলছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
পূর্বতন সরকারের আমলে সীমান্ত সুরক্ষার কথা এবং অবৈধ অনুপ্রবেশ রোখার কথা বারংবার বলা হলেও তাতে কর্ণপাত করেনি তৃণমূল সরকার। গত ৪ মে ক্ষমতার পালাবদল হতেই রাজ্যের উন্নয়নে একের পর এক পদক্ষেপ বিজেপি সরকারের। এবার সীমান্ত সুরক্ষাতেও জোর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার এই বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন তিনি।
25
সীমান্ত সুরক্ষায় জোর বিজেপি সরকারের
সীমান্ত নিরাপত্তা জোরদার করতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও মালদহ জেলায় বিএসএফের জন্য নতুন আউটপোস্ট তৈরির কথা ঘোষণা। সীমান্ত বেড়া এবং রাস্তা নির্মাণের উদ্দেশ্যে প্রায় ৫৪ দশমিক ৪৮ একর সরকারি জমি স্থায়ী হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে বলে এদিন জানান রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
35
জেলায়-জেলায় নয়া শিক্ষাপ্রতিষ্ঠান তৈরিতে জোর
পশ্চিম মেদিনীপুরে ইএসআইসি সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের জন্য সরকারি জমি দীর্ঘমেয়াদি লিজে দেওয়ার অনুমোদন মিলেছে।একইসঙ্গে মালদহে জহর নবোদয় বিদ্যালয় গড়ে তুলতে প্রয়োজনীয় জমিও দীর্ঘমেয়াদি বন্দোবস্তে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রেকর্ড অব রাইটস ও প্লট সংক্রান্ত ডিজিটাল নথি পাওয়ার আবেদন ফি এবং অথেনটিকেশন ফি মকুবের সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রিসভা।
বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদহ, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার সিটি সেশনস কোর্টে মোট ৩৯টি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য নতুন পদ সৃষ্টিরও সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল ইউনিফর্ম সিভিল কোড বিল, ২০২৬-এর খসড়া পরীক্ষা করতে একটি কমিটি গঠনের প্রস্তাবেও সায় দিয়েছে মন্ত্রিসভা।
55
জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আরও আধুনিক করতে জোর
জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আরও আধুনিক করতে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অব বার্থস অ্যান্ড ডেথস (অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৬-এর খসড়ায়ও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বাস্থ্য ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ অগাস্ট ২০২৬ থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত কর্মীদের মাসিক পারিশ্রমিক ৫ হাজার টাকা বৃদ্ধি করা হবে।