MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Calcutta HC: তৃণমূলের তহবিল তরজা, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Calcutta HC: তৃণমূলের তহবিল তরজা, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Calcutta HC On TMC: তৃণমূলের বন্ধ থাকা বা ফ্রিজ হওয়া অ্য়াকাউন্ট নিয়ে বড়সড় আপডেট দিলো কলকাতা হাইকোর্ট। কী বলল শুনানিতে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফচৌ গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 03 2026, 07:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা তৃণমূলের
Image Credit : Social Media

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা তৃণমূলের

হাইকোর্টে আবারও ধাক্কা তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপাতত বন্ধই থাকবে। কীসের ভিত্তিতে অ্যাকাউন্ট বন্ধ করা হল, অ্যাকাউন্টে কত টাকা আছে, কাদের নামে অ্যাকাউন্ট, সমস্ত অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাঙ্ককে হলফনামা দিয়ে জানাতে হবে আদালতে। পুলিশের থেকেও তলব করা হল তদন্তর অগ্ৰগতি রিপোর্ট। সমস্ত রিপোর্ট খতিয়ে দেখার পর আদালত অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করবে বলে জানিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আগামী বুধবার আবারও এই মামলার শুনানি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
তৃণমূলের ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট নিয়ে কী বলল আদালত?
Image Credit : Social Media

তৃণমূলের ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট নিয়ে কী বলল আদালত?

এদিন শুনানিতে রাজ্যের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, 'তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রয়েছে। তৃণমূল দলটা দুই ভাগে বিভিক্ত হয়ে গিয়েছে। তাই দুই পক্ষই তাদের টাকা বলে দাবি করলে তখন কী হবে! তাই ওই অ্যাকাউন্ট গুলোতে এখন কোনও লেনদেন করতে দেওয়া ঠিক হবে না। তাই এখন অ্যাকাউন্ট গুলো বন্ধ রাখা উচিৎ।'

Related Articles

Related image1
Mutton Biryani Recipe: মাটনের লেগ পিস সেদ্ধ হবে ৫ মিনিটে! ৩০ মিনিটে রেস্টুরেন্টের স্বাদে বিরিয়ানি তৈরি করুন বাড়িতে
Related image2
WB Weather News: দক্ষিণবঙ্গে শুরু বর্ষার ইনিংস, উইকএন্ডে দফায়-দফায় বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি
35
তৃণমূলের নীতিগত সিদ্ধান্তে না আদালতের
Image Credit : Social Media

তৃণমূলের নীতিগত সিদ্ধান্তে না আদালতের

বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ বলেন, একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে স্পেশাল অফিসার নিয়োগ করা হতে পারে। তাঁর নজরদারিতে দৈনিক খরচ চালানোর জন্য তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে কোনও বড় খরচ করা যাবে না। এবং নীতিগত কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। তারপরই বিচারপতি ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলোর যাবতীয় তথ্য চেয়ে আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাঙ্ক কতৃপক্ষের থেকে হলফনামা তলব করেন। এবং এই মামলায় তদন্তে এখনও পর্যন্ত যে তথ্য উঠে এসেছে, তার রিপোর্টও এক সপ্তাহের মধ্যে পুলিশের থেকে তলব করলেন।

45
তৃণমূলের তহবিল তরজা
Image Credit : Social Media

তৃণমূলের তহবিল তরজা

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গিয়েছে দল। একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের তৃণমূল এবং অপরটি বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। ভাঙনের পর দলের তহবিল কাদের হাতে থাকবে সেই নিয়ে তৈরি হয়েছে চরম সংঘাত। দলের অভ্যন্তরীণ টানাপড়েনের কথা উল্লেখ করে চিঠি দিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তৃণমূলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। এরপরই অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে পুলিশের দ্বারস্থ হয় ঋতব্রত শিবির। সেই আবেদনের ভিত্তিতে তৃণমূলের তিনটি ব্যাংক অ্যাকাউন্টের প্রায় ৪৪০ কোটি টাকার যাতে কোনও রকম লেনদেন না হয় তার জন্য ব্যাঙ্ককে নির্দেশ দেয় পুলিশ। এরপরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলো খুলে দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।

55
আদালতে কালীঘাটপন্থী তৃণমূল
Image Credit : Social Media

আদালতে কালীঘাটপন্থী তৃণমূল

অ্যাকাউন্ট ফ্রিজের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। গত মঙ্গলবার বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানান তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। কিন্তু তা সম্ভব নয় বলে আবেদন খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য্য।

বৃহস্পতিবার সেই মামলাতেই তৃণমূলের অ্যাকাউন্ট আপাতত ফ্রিজ থাকবে বলে জানিয়ে দিল হাইকোর্ট। এবং ব্যাঙ্ক কতৃপক্ষ ও পুলিশের থেকে রিপোর্ট তলব করল আদালত। আগামী বুধবার আবারও এই মামলার শুনানি।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Recommended image2
সরকারি কর্মীদের জন্য সুখবর! এবার ৬টি শহরের AIIMS-এ চিকিৎসার সুবিধা
Recommended image3
Now Playing
Durga Puja 2026: এক মণ্ডপেই কৃষ্ণ ও দুর্গার মহাশক্তি! চেতলা অগ্রণীর বিরাট চমক
Recommended image4
Durga Puja: বাংলায় এখন 'পরিবর্তনের পুজো', ৫৮ হাজার কমিটিকে সরকারি অনুদান, দাবি দিলীপের
Recommended image5
Annapurna Yojana: আশা শেষ..পুজোর আগে ঢুকছে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! কবে পাবেন, রইল নয়া খবর
Related Stories
Recommended image1
Mutton Biryani Recipe: মাটনের লেগ পিস সেদ্ধ হবে ৫ মিনিটে! ৩০ মিনিটে রেস্টুরেন্টের স্বাদে বিরিয়ানি তৈরি করুন বাড়িতে
Recommended image2
WB Weather News: দক্ষিণবঙ্গে শুরু বর্ষার ইনিংস, উইকএন্ডে দফায়-দফায় বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved