MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal Weather: সাগরে নিম্নচাপের কারণে হাওয়া বদল, প্রবল বর্ষণে ভিজবে এই জেলাগুলি

West Bengal Weather: সাগরে নিম্নচাপের কারণে হাওয়া বদল, প্রবল বর্ষণে ভিজবে এই জেলাগুলি

Today Kolkata Weather Alerts: ভোররাত থেকে মুষলধারা বৃষ্টিতে লক্ষ্মীবারে হাওয়া বদল। তাপমাত্রা নামল কিছুটা। ফলে বৈশাখের শেষে গরমের দাপট থাকলেও মিলেছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস। কতদিন থাকবে এইরকম আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : May 14 2026, 06:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজকের আবহাওয়া
Image Credit : AI PHOTO

আজকের আবহাওয়া

বৈশাখের শেষলবেলাতেও অব্যাহত গরমের দাপট। বুধবার গভীর রাতে কালবৈশাখির কারণে তাপমাত্রা কিছুটা নামলেও হাওয়া  অফিস বলছে, আপাতত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। তবে দাপট বাড়বে উত্তরবঙ্গে। উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
অক্ষরেখার প্রভাবে বৃষ্টি
Image Credit : AI PHOTO

অক্ষরেখার প্রভাবে বৃষ্টি

এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত ‌একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। তা পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং দক্ষিণ অসমের উপর দিয়ে গিয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এদিকে দক্ষিণ-পশ্চিম তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা বুধবার সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। 

Related Articles

Related image1
Yogi Adityanath: মোদীর ডাকে সাড়া, মন্ত্রী-আমলাদের গাড়ির বহর অর্ধেক করার নির্দেশ যোগী সরকারের
Related image2
Suvendu Adhikari: নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরে, বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
35
ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি
Image Credit : AI PHOTO

ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি

হাওয়া অফিস জানিয়েছে যে, সমুদ্রতল থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তাই উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। দক্ষিণে আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।

45
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : X

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে এই দুই জেলায়। দক্ষিণের বাকি জেলাগুলিতে আগামী ১৯ মে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে বৃহস্পতিবারের পর থেকে আলাদা করে ভারীবর্ষণের পূর্বাভাস নেই এই জেলাগুলিতে।

55
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

দক্ষিণের পাশাপাশি উত্তরেও হাওয়া বদল। রয়েছে প্রবল বর্ষণের পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। ফলে পারদও নামতে পারে কিছুটা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cabinet Expansion: কাল থেকে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শুভেন্দু অধিকারীর, শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী
Recommended image2
Now Playing
Dilip Ghosh on TMC: সত্যিই আহত অভিষেক? মমতার হুমকি ভিডিও ভাইরাল! কোন অতীত মনে করিয়ে দিলেন দিলীপ ঘোষ?
Recommended image3
Now Playing
Riju Dutta: অভিষেক কাণ্ডে তৃণমূলের কতজন মুখ খুলেছেন? বড় প্রশ্ন তুললেন একদা ঘনিষ্ঠ ঋজু দত্ত
Recommended image4
Abhishek Banerjee: সোনারপুরে হামলা নিয়ে বিজেপিকে তোপ, পাশে থাকার জন্য রাহুলকে ধন্যবাদ অভিষেকের
Recommended image5
কালীঘাটে TMC-র নজিরবিহীন ধস! মমতার বাড়িতে এলেন মাত্র ২০ জন, ভেস্তে গেল তৃণমূলের মেগা বৈঠক
Related Stories
Recommended image1
Yogi Adityanath: মোদীর ডাকে সাড়া, মন্ত্রী-আমলাদের গাড়ির বহর অর্ধেক করার নির্দেশ যোগী সরকারের
Recommended image2
Suvendu Adhikari: নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরে, বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved