Suvendu Adhikari News: বাতিল তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের কাজ, বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর

Published : Jun 05, 2026, 11:03 AM IST

Suvendu Adhikari News: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একের পর এক মাস্টারস্ট্রোক শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার তাজপুর বন্দর তৈরি নিয়ে নয়া উদ্যোগ বিজেপি সরকারের। কী বলছেন শুভেন্দু অধিকারী? জানুন বিশদে… 

PREV
16
তাজপুর সমুদ্রবন্দর নিয়ে বড় সিদ্ধান্ত

তাজপুরে হচ্ছে না গভীর সমুদ্রবন্দর! জমি জট ও উপযুক্ত পরিকাঠামো না থাকার কারণে পূর্ব মেদিনীপুরের তাজপুর বন্দর প্রকল্প থেকে সরে এল রাজ্য সরকার।

26
জেলাবাসীর জন্য বিকল্প আশার আলো শুভেন্দু সরকারের

তবে জেলাবাসীর জন্য বিকল্প আশার আলো দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাজপুরের বদলে তার থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রঘাটে গড়ে তোলা হবে গভীর সমুদ্রবন্দর। গতকাল আদানি গোষ্ঠীর কর্ণধার করণ আদানির সঙ্গে বৈঠকের পর নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

36
তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণে জটিলতা

বাম আমল পেরিয়ে তৃণমূল জামানা, বিগত বেশ কয়েক বছর ধরে পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণ নিয়ে তৈরি হয়েছিল একরাশ প্রত্যাশা। মনে করা হচ্ছিল, ১৫ হাজার কোটি টাকার এই গ্রিনফিল্ড বন্দর প্রকল্প বদলে দেবে গোটা রাজ্যের অর্থনৈতিক চেহারা, তৈরি হবে হাজার হাজার কর্মসংস্থান।

46
বড়সড় সিদ্ধান্ত বিজেপি সরকারের

২০২২ সালের ১২ অক্টোবর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদানি গোষ্ঠীর কর্ণধার করণ আদানির হাতে এই প্রকল্পের লেটার অফ ইনটেন্টও তুলে দিয়েছিলেন। কিন্তু তারপর থেকে আর এগোয়নি কাজ। অবশেষে রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর, এই থমকে থাকা প্রকল্প নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল নতুন সরকার।

56
কী বলছেন শুভেন্দু অধিকারী

বুধবারই আদানি গোষ্ঠীর অন্যতম প্রধান মুখ করণ আদানির সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই, বৃহস্পতিবার নবান্ন থেকে তাজপুর প্রকল্প বাতিলের পাশাপাশি নতুন বিকল্পের ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, তাজপুরে বন্দর গড়ার মতো পর্যাপ্ত জমি এই মুহূর্তে রাজ্য সরকারের হাতে নেই। এমনকি সেখানে বন্দর তৈরির উপযোগী কোনও পরিকাঠামোও গড়ে তোলা হয়নি। তাই তাজপুরের আশা ছেড়ে এবার দাদনপাত্রঘাটে গড়ে তোলা হবে গভীর সমুদ্রবন্দর।

66
তাজপুর হাতছাড়া হলে কোথায় হবে নতুন বন্দর?

তাজপুর হাতছাড়া হলেও, মাত্র ১০ কিলোমিটার দূরের দাদনপাত্রঘাটে বন্দর হলে কর্মসংস্থান ও অর্থনৈতিক জোয়ারের যে স্বপ্ন মেদিনীপুরবাসী দেখছিলেন, তা পূর্ণ হবে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।

Read more Photos on
click me!

Recommended Stories