Suvendu Adhikari On Annapurna Bhandar: ১৭ অগাস্ট থেকেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট মুখ্যমন্ত্রীর

Published : Aug 07, 2026, 08:10 AM IST

Suvendu Adhikari On Annapurna Bhandar: অগাস্টের প্রথম সপ্তাহে অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণার টাকা। ফলে অনেকেই হা হুতাশ করছেন। তাহলে কী আর টাকা পাবেন না তারা! এই নিয়ে সংশয়ের মাঝে এবার বিভ্রান্তি দূর করলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

PREV
15
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট

১৭ অগৈস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে অ্যাকাউন্টে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদন নেওয়া হয়েছে। মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। সেগুলি এখন যাচাইয়ের কাজ চলছে। ফলে এই সব উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকাতে এখনও বেশ কিছুটা সময় লাগবে।

25
কারা পাবেন অগাস্ট মাসের টাকা?

এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান যে, যাঁদের আবেদনে কোনও ত্রুটি নেই, তাঁরা টাকা পাবেন। ১০ অগাস্ট দুপুর ২টোয় সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানাবেন অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন, কারা পাবেন না। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘’এই প্রকল্প নিয়ে ভুয়ো তথ্য ছড়ানো হলে কাউকে রেয়াত করা হবে না।''

35
কী বলেছেন মুখ্যমন্ত্রী?

শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, ১০ জুলাই পর্যন্ত যাঁরা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, তাঁদের যাচাইপ্রক্রিয়া ১৭ অগাস্টের মধ্যে শেষ করা যাবে। তাই ১৭ তারিখ তাঁরা টাকা পেয়ে যাবেন। কিন্তু ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের টাকা দিতে আরও সময় লাগবে। কারণ, তাঁদের আবেদনের যাচাই প্রক্রিয়া ওই সময়ের মধ্যে শেষ হবে না। ফলে সেি সমস্ত আবেদনকারীদের টাকা পেতে আরও কিছুদিন সময় লাগবে।

45
কারা এবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

তিনি বলেন, ‘’আমরা এই মাসের ১৭ অগাস্ট থেকে ভেরিফায়েড মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পাঠাব। কারা বিবেচিত হবেন, সম্পূর্ণ মানদণ্ড আগামী ১০ তারিখ সাংবাদিক বৈঠক করে আমরা বলে দেব। ১৭ তারিখ অ্যাকাউন্টে অর্থ যাবে। বিজেপির সঙ্কল্পপত্র মেনে, সব নিয়ম মেনে এই টাকা দেওয়া হবে। একটা প্রকল্প চালাতে গেলে যে ন্যূনতম অর্থনৈতিক প্রক্রিয়া মানতে হয়, সেটা মানা হবে। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা টাকা পাবেন।''

55
আর কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

শুধু অগাস্টের দ্বিতীয় সপ্তাহে টাকা ঢোকানোয় নয়। অন্নপূর্ণা ভাণ্ডারের নামে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের যে ভুলভাল কন্টেন্ট বা ভিডিয়ো তৈরি হচ্ছে তা নিয়েও এবার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, ‘’অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের বদনাম করতে যারা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বা বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।'' বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এও হুঁশিয়ারি দেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari News)। 

Read more Photos on
click me!

Recommended Stories