Suvendu Adhikari: 'পুরুষরা বোরখা পরে ভোট দিয়েছে', মমতার হার নিয়ে ভবিষ্যদ্বাণী শুভেন্দু অধিকারীর

Published : Apr 30, 2026, 08:44 AM IST
West Bengal Exit Poll Result 2026  election 2026 voting mamata banerjee VS suvendu adhikari BJP TMC

সংক্ষিপ্ত

Suvendu Adhikari News: ভোট মিটতেই জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কত ভোটে হারাবেন শুভেন্দু? সাফ বার্তা ভবানীপুরের গেরুয়া শিবিরের প্রার্থীর। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Suvendu Adhikari News: রাজ্যে বিধানসভা ভোট মিটতেই জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শেষ দফায় ভোট মিটতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয় নিয়ে অকপট ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

তিনি বলেন, '' এবারে হাতে গোনা গোটা ১০ ভোট ছাপ্পা মারতে পেরেছে। ৭৭ নম্বরে পুরুষরা বোরখা পরে ভোট দিয়েছে। আমি ধরেছি পালিয়েছে। ছাপ্পা চলছিল আমি গেছি সেটা ভেস্তে গেছে । আমি পুলিশ পর্যবেক্ষককে ধন্যবাদ দেব। আমি আসার পর ওদের ধোলাই দিয়েছে। ২৬৭ বুথে বিজেপি এই প্রথম এজেন্ট দিয়েছে। ৩টে বুথে বার করে দিয়েছিল আমরা ঢুকিয়েছি। লক্ষণীয় বিষয় হাউজিং ও যারা কোন দিন ভোট দেয়নি তারা ভোট দিয়েছে।''

বিধানসভায় গেরুয়া জয়? কী বললেন শুভেন্দু অধিকারী?

''মুসলিম বুথে ৯৫ শতাংশ পোল হত। এবারে হিন্দু বুথে ৯৫ শতাংশ পোল হয়েছে। ২০ হাজার গুজরাটি, ১২ হাজার মারওয়ারি, ৪ হাজার পাঞ্জাবি এদের পোল ভালো। কাউকে ভয় না পেয়ে। আমি কৃতজ্ঞ এই পরিবারগুলির কাছে। হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের এদিক ওদিক থেকে সেই বর্ধিষ্ণু পরিবারকে ধন্যবাদ যারা বিজেপিকে ভোট দিয়েছে। মমতা নিজের বুথে ২০০ ভোটে হারবে।''

মমতাকে পিছনে ফেলে এগিয়ে শুভেন্দু!

এই বিষয়ে ভবানীপুরের বিজেপি প্রার্থী আরও বলেন যে, ''আমি নিশ্চিত ন্যূনতম ২০ হাজার ভোটে জিতব। মমতা হারবে। কলকাতা পুলিশ এর বড় অংশকে ধন্যবাদ। মেরুদন্ড সোজা রেখে কমিশনের নির্দেশ কার্যকর করেছেন।''

 

 

BJP-কে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

এই প্রশ্নে শুভেন্দুর সাফ জবাব-''মমতা বন্দ্যোপাধ্যায় পারেনি আমার সঙ্গে ঘুরে। বয়স হয়েছে তো। মমতার আমি জুনিয়র ছিলাম। অসীম বসুর বাড়িতে মমতা ভালো আড্ডা হচ্ছিল আমার গাড়ি দেখে ওনার ভিতরে ঢুকে যাওয়ার দরকার ছিল না। আমি সৌজন্যতা জানি। আমি ওনাকে কিছুই করতাম না। উনি বিজেপি কে কতটা ভয় পাচ্ছেন বোঝা যাচ্ছে।'

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bengal BJP: 'নতুন সরকার তৈরির প্রক্রিয়া শুরু' শমীকের এই মন্তব্যে ঘুম উড়ল তৃণমূলের! দেখুন
News Round Up: এক্সিট পোলে গেরুয়া ঝড় থেকে বর্ণবিদ্বেষী আচরণের বিরুদ্ধে কড়া ফিফা, সারাদিনের খবর এক ক্লিকে