Kolkata Metro: কলকাতা মেট্রোর বরাদ্দতেও কোপ ফেলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারম। যার কারণে মেট্রোর গতিতে কোপ পড়তে পারে বলেও আশঙ্কা করছে যাত্রীরা। দেশের সবথেকে প্রাচীন মেট্রো লাইনেই বরাদ্দ মাত্র ৫০০ কোটি টাকা।
কেন্দ্রীয় বাজেট ২০২৬ পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানেই তিনি মধ্যবিত্তের জন্য ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দিয়েছেন। বিহারের জন্য উপুড়হস্ত। কিন্তু ভোটমুখী বাংলার বরাদ্দ তেমন কিছু হয়নি বলেও দাবি বাংলার শাসক দলের। অন্যদিকে গতবারের তুলনায় কমছে কলকাতা মেট্রোর বরাদ্দ। যা নিয়ে রীতিমত হতাশ শহরবাসী।
25
কলকাতা মেট্রোর জন্য বাজেট বরাদ্দ
বাজেট বরাদ্দ ২০২৫-২৬ (মূল প্রকল্পভিত্তিক):
পার্পল লাইন (জোকা-এসপ্ল্যানেড): ৯১৪ কোটি টাকা
অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া-বিমানবন্দর): ৭২০ কোটি টাকা
গ্রিন লাইন (ইস্ট-ওয়েস্ট, KMRCL): ৫০০ কোটি টাকা
এই বরাদ্দের লক্ষ্যই হল চলমান মেট্রো প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করা আর যাত্রী নিরাপত্তা আর সুবিধে বৃদ্ধি করা।
35
তুলনামূলক বরাদ্দ কম
দমদম বিমানবন্দর - নিউ গড়িয়া রেল প্রকল্পে বরাদ্দ মাত্র ৭২০.৭২ কোটি টাকা। অথচ এই প্রকল্পে সংশোধিত বাজাট ছিল ১৫৫০ কোটি টাকা। বরাদ্দ কমায় কাজ থমকে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
রেলপথ নির্মাণের জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে ৯১৮ কোটি টাকা। মেট্রো সূত্রে খবর, গত বছর রুটের জন্য সংশোধিত বাজেট ছিল ৮৫০ কোটি টাকা। মাত্র ৬৪ কোটি টাকা বেড়েছে গুরুত্বপূর্ণ রেলপথ নির্মাণে।
55
আশঙ্কায় গ্রিন লাইন
গ্রিন লাইনে বরাদ্দ মাত্র ৫০০ কোটি। এটি দেশের সবথেকে প্রাচীন মেট্রো পথ। বর্তমানে এই লাইনে একাধিক যান্ত্রিক গলযোগ থাকায় প্রায় মেট্রো চলাচল ব্যাহত হয়। তাই সেই কারণে এই লাইনের জন্য আরও বেশি যদি বরাদ্দ করা হত তাহলে মেট্রোর যাত্রীরা উপকৃত হতেন বলেও মনে করছেন যাত্রীরা।