- Home
- West Bengal
- DA CASE: কেন সুপ্রিম কোর্টে 25% মহার্ঘ ভাতার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চাইল রাজ্য? রইল ৪টি কারণ
DA CASE: কেন সুপ্রিম কোর্টে 25% মহার্ঘ ভাতার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চাইল রাজ্য? রইল ৪টি কারণ
DA Case of Supreme Court: রাজ্য় সরকার একটি আবেদন করেছে। সেখানে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ DA মেটানোর জন্য ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে। এক নজরে দেখুন কারণগুলি।

সুপ্রিম কোর্টে রাজ্য
বকেয়া ২৫% DA বা মহার্ঘ ভাতা মামলা নিয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। যদিও রাজ্য সরকার ইতিমধ্যেই সরকারি কর্মীদের বকেয়া DA মেটানোর কাজ শুরু করেছে। পাশাপাশি তারই মধ্যেই সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার।
সময়ের দাবি
রাজ্য় সরকার একটি আবেদন করেছে। সেখানে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ DA মেটানোর জন্য ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে। রাজ্য সরকার গত ৫ ফেব্রুয়ারি দেওয়া নির্দিশিকা সংশোধন করার অনুরোধ করেছে।
সুপ্রিম কোর্টের প্রতিক্রিয়া
সুপ্রিম কোর্ট যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সুপ্রিম কোর্টে ১৫ এপ্রিল ডিএ মামলার শুনানি হতে পারে। নবান্ন সূত্রের খবর, আশা করা হচ্ছে সেই দিনই এই বিষয়ে পর্যালোচনা হতে পারে।
DA কমিটি
সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ৭৫ শতাংশ DA কিভাবে মিটিয়ে দেওয়া হবে তা খতিয়ে দেখতে একটি কমিটি তৈরি করে দিয়েছিল। সেই কমিটির দুটি সভা হয়েছিল ১২ ও ২০ ফেব্রুয়ারি। একটি রিপোর্টও সুপ্রিম কোর্টে জমা দিয়েছে।
ডিজিটাইজেশন ও পেমেন্ট মডেল
রাজ্য সরকার ১০০% এআইসিপিআই প্রশমন নীতির ভিত্তিতে তথ্য প্রক্রিয়াকরণ এবং বকেয়া পরিশোধের জন্য একটি দ্বিবিভক্ত পদ্ধতি গ্রহণ করেছে ।
২০১৬-২০১৯ সময়কাল
২০১৬ থেকে ২০১৯ সময়কাল: এই বছরগুলোর কর্মচারী ডেটাবেস ইতিমধ্যে কম্পিউটারাইজড করা হয়েছে। ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম ( IFMS )-এর মাধ্যমে প্রক্রিয়াকরণ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে।
২০০৮-২০১৫ সময়কাল
২০০৮ থেকে ২০১৫ সময়কাল: এই পর্যায়ে মানব সম্পদ ব্যবস্থাপনা সিস্টেম ( HRMS ) বা IFMS পোর্টাল কোনটিই চালু ছিল না। এই সময়ের অর্থ পরিশোধ প্রক্রিয়া করার জন্য, রাজ্য সরকার পুরোনো ভৌত পরিষেবা খাতাগুলোকে ডিজিটাইজ করতে একটি নতুন বিশেষ পোর্টাল চালু করবে।
অর্থপ্রদানের পদ্ধতি
রাজ্য সরকার যে নিয়মে বকেয়া ২৫% DA পরিশোধ করছে তা হল গ্রুপ ডি কর্মচারীগণ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া সরাসরি পরিশোধ করছে। বাকি কর্মীদের বকেয়া অর্থ তাদের ডিপিএফ অ্য়াকাউন্টে জমা করা হবে।
মেয়াদ বৃদ্ধির আবেদনের কারণ
সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সময়সীমা বৃদ্ধির কারণ হিসেবে কয়েকটি কারণ দেখিয়েছে। সেগুলি হল-
- ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় কোষগারে তীব্র নগদ সংকট
- বিপুল পরিমাণ ঋণ পরিশোধের দায়ে বর্তমান বাজেটের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে
- বিধানসভা নির্বাচনে সরকারের ব্যায় বৃদ্ধি পেয়েছে
- ২০০৮-২০১৫ সাল পর্যন্ত ভৌত পরিষেবা রেকর্ড ডিজিটাইজেশন করার ক্ষেত্রে প্রশাসনিক ও লজিস্টিক প্রতিবদ্ধকতা।
মামলা রয়েছে
এর আগেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় নিয়ে একটি রিভিউ পিটিশন দায়ের করেছে। অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারি কর্মীদের একটি সংগঠন আদালত অবমাননার মামলা দায়ের করেছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

