MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • Hormuz Strait: হরমুজ প্রণালীতে ইরানের 'তোলাবাজি'! 'ফল ভালো হবে না', হুঁশিয়ারি ট্রাম্পের

Hormuz Strait: হরমুজ প্রণালীতে ইরানের 'তোলাবাজি'! 'ফল ভালো হবে না', হুঁশিয়ারি ট্রাম্পের

Trump Warning: হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের ট্যাঙ্কার থেকে ইরান টাকা নিচ্ছে বলে খবর। এই নিয়ে তেহরানকে কড়া হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যেন এই কাজ না করে, আর করে থাকলে এখনই বন্ধ করে। 

3 Min read
Author : Saborni Mitra
Published : Apr 10 2026, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ট্রাম্পের হুঁশিয়ারি
Image Credit : ChatGPT

ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের ট্যাঙ্কার থেকে ইরান টাকা আদায় করছে বলে খবর পেয়েছেন তিনি। এই নিয়ে তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ট্রাম্পের বার্তা
Image Credit : X

ট্রাম্পের বার্তা

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, "শোনা যাচ্ছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ট্যাঙ্কারগুলোর থেকে ইরান নাকি টাকা নিচ্ছে। ওদের এমনটা না করাই ভালো। আর যদি করেও থাকে, তাহলে এখনই বন্ধ করা উচিত!"

Related Articles

Related image1
Melania Trump: পরিচয় ছিল, কিন্তু বন্ধ নয়! জেফরি এপস্টিন সম্পর্কে অবশেষে মুখ খুললেন মেলানিয়া
Related image2
DA CASE: কেন সুপ্রিম কোর্টে 25% মহার্ঘ ভাতার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চাইল রাজ্য? রইল ৪টি কারণ
310
ইরানকে যুদ্ধ বিরতির কথা মনে করিয়ে দেন ট্রাম্প
Image Credit : X

ইরানকে যুদ্ধ বিরতির কথা মনে করিয়ে দেন ট্রাম্প

অন্য একটি পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার যেতে দেওয়ার ক্ষেত্রে "খুব খারাপ কাজ করছে"। অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "কেউ কেউ তো এটাকে লজ্জাজনকও বলবে। আমাদের মধ্যে কিন্তু এমন চুক্তি হয়নি!"

410
হরমুজ নিয়ে ইরানের দাবি
Image Credit : X

হরমুজ নিয়ে ইরানের দাবি

হরমুজ প্রণালী নিয়ে ইরান বৃহস্পতিবারই জানিয়েছিল যে এই জলপথ পুরোটাই তাদের নিয়ন্ত্রণে থাকবে। মূলত ইরান আর ওমান এই জলপথ নিয়ন্ত্রণ করবে। দৈনিক ১৫টি জাহাজ এই জলপথ দিয়ে পার হবে। তার থেকে বেশি জাহাজ পার হতে দেবে না। হমমুজ পার হতে গেলে টাকা দিতে হবে ইরান আর ওমানকে।

510
টাকার অঙ্গ
Image Credit : X

টাকার অঙ্গ

তেহরান সূত্রের খবর, বিটকয়েনের মাধ্যমে টাকা নেওয়ার পক্ষপাতি ইরান। ব্যারেল পিছু ১ ডলার করে দিতে হবে। তবে যে ব্য়ারেলে তেল থাকবে না তার জন্য টাকা দিতে হবে না। তবে ইরান আনুষ্ঠানিকভাবে টাকার অঙ্ক নিয়ে এখনও কিছু বলেনি।

610
শান্তি বৈঠক
Image Credit : X

শান্তি বৈঠক

শুক্রবার সংঘর্ষবিরতির শর্ত খুঁজতে ইরান এবং আমেরিকা মুখোমুখি বসতে চলেছে। বৈঠক হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। সেখানে মার্কিন প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর সঙ্গে থাকবেন পশ্চিম এশিয়ার মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা তথা প্রাক্তন উপদেষ্টা জারেড কুশনার। অন্য দিকে, ইরানের প্রতিনিধিদলে থাকবেন পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকের প্রথম পর্বে যোগ দেবেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং বিদেশমন্ত্রী ইশাক দারও।

710
ভেস্তে যেতে পারে যুদ্ধ বিরতি!
Image Credit : X

ভেস্তে যেতে পারে যুদ্ধ বিরতি!

ইসলামাবাদে আলোচনার আগেই এই নতুন বিতর্কের ফলে দু'পক্ষের মধ্যেকার ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি আরও বিপদের মুখে পড়ল।

810
ইস্যু লেবাননও
Image Credit : X

ইস্যু লেবাননও

এর আগে তেহরান অভিযোগ তুলেছিল যে, ইজরায়েল লেবাননে হামলা করে চুক্তি লঙ্ঘন করেছে। তাদের দাবি, লেবাননের যুদ্ধবিরতিও এই চুক্তির অংশ।

কিন্তু ওয়াশিংটন আর ইজরায়েল, দু'পক্ষই জানিয়েছে যে এই যুদ্ধবিরতি লেবাননের জন্য নয়। এই মতবিরোধের ফলে কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে এবং চুক্তি ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়েছে।

910
নেতানিয়াহুর বার্তা
Image Credit : X

নেতানিয়াহুর বার্তা

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, "লেবাননে কোনও যুদ্ধবিরতি নেই"। তিনি হেজবোল্লার বিরুদ্ধে "পুরো শক্তি" দিয়ে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, "আমি আপনাদের জানাতে চাই: লেবাননে কোনও যুদ্ধবিরতি নেই। আমরা পুরো শক্তি দিয়ে হেজবোল্লার ওপর হামলা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের নিরাপত্তা ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা থামব না।"

1010
লেবাননে হামলা
Image Credit : X

লেবাননে হামলা

নেতানিয়াহু আরও জানান, তিনি লেবানন সরকারের সঙ্গে সরাসরি আলোচনার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন। এর লক্ষ্য দুটি—"হেজবোল্লাকে নিরস্ত্র করা" এবং "একটি ঐতিহাসিক শান্তি চুক্তি" স্থাপন করা।

তিনি বলেন, "লেবানন সরকারের বারবার অনুরোধের পর, গত রাতে আমি মন্ত্রিসভাকে দুটি লক্ষ্য পূরণের জন্য লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছি। প্রথমত, হেজবোল্লার নিরস্ত্রীকরণ। দ্বিতীয়ত, ইজরায়েল ও লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি।"

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
ইরান হামলা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nepal Floods: ঘুটঘুট্ করছে অন্ধকার! নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে উদ্ধারকাজ, মৃত বেড়ে ১২৫২
Recommended image2
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ভারত মধ্যস্থতা করতেও প্রস্তুত: বিদেশমন্ত্রী জয়শঙ্কর
Recommended image3
Tibet: হড়পা বানের পর এবার ভূমিকম্প, বিধ্বস্ত তিব্বতে ফের ধ্বংসযজ্ঞের আশঙ্কা
Recommended image4
মুহূর্তে বিপর্যয়! শেষ ১০ বছরে বারে বারে দুর্যোগ নেমে এসেছে নেপালে, ভেসে গিয়েছে হাজার হাজার প্রাণ
Recommended image5
Karachi Ganpati: করাচিতে গণপতি বাপ্পা! মারাঠি পরিবারের জন্য মূর্তি গড়লেন মুসলিম শিল্পী, মন জিতল নেটদুনিয়ার
Related Stories
Recommended image1
Melania Trump: পরিচয় ছিল, কিন্তু বন্ধ নয়! জেফরি এপস্টিন সম্পর্কে অবশেষে মুখ খুললেন মেলানিয়া
Recommended image2
DA CASE: কেন সুপ্রিম কোর্টে 25% মহার্ঘ ভাতার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চাইল রাজ্য? রইল ৪টি কারণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved