Weather News: বসন্তের দিন শেষ এরপর চড়চড় করে বাড়বে তাপমাত্রা, জেনে নিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলির আবহাওয়ার খবর

Published : Mar 10, 2024, 06:55 AM IST
hot weather kolkata bengal heatwave

সংক্ষিপ্ত

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রাও ৩১ ডিগ্রির মতো যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম থাকবে। 

Weather News: মনোরম বসন্তের দিন এবার শেষ। আগামী কয়েক দিনের মধ্যেই চড়চড় করে বাড়বে তাপমাত্রা। এমনটাই খবর দিল হাওয়া অফিস। কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে হঠাৎ বৃষ্টির সম্ভাবনাও ঘুচতে চলেছে। কলকাতা-সহ রাজ্য জুড়ে পাকাপাকি ভাবে প্রবেশ করতে চলেছে প্রখর গ্রীষ্ম। শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও আগামী কয়েক দিনে তাপমাত্রাও বৃদ্ধি পাবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রাও ৩১ ডিগ্রির মতো যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম থাকবে।

হাওয়া অফিসের তরফ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তার আর সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলে যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা আপাতত আর নেই। শুকনো আবহাওয়ায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসের খবর জানিয়েছে হাওয়া অফিস।

গত কয়েক দিন ধরে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা রাতের দিকে বেশ মনোরম আবহাওয়া থাকছে। যার ফলে দিনের বেলাতেও পাখা না চালিয়েই কাটানো যাচ্ছে। কিন্তু আগামী সপ্তাহ থেকে বোধহয় তা আর সম্ভব হবে না। আগামী কয়েক দিনে সকালের দিকের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে আরও তিন ডিগ্রির বেশি। আপাতত কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

PREV
click me!

Recommended Stories

Bharosa Card Scheme: গ্র্যাজুয়েট হলেও কারা পাবেন না 'ভরসা' প্রকল্পের টাকা? এবং কেন?
Yuva Shakti Bharasa Bhata: যুবসাথী প্রকল্পে বড় ঘোষণা! কারা পাবেন ২০০০, কারা ১৫০০ টাকা? জানালেন মুখ্যমন্ত্রী