সপ্তাহান্তে ভিজবে শহর, কোন কোন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা? দেখে নিন

Published : Mar 31, 2023, 07:23 AM ISTUpdated : Mar 31, 2023, 07:26 AM IST
Kolkata Rain

সংক্ষিপ্ত

এপ্রিলের শুরুতেও বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও কাঠফাটা গরমে নাজেহাল হবে শহরবাসী। চ

শুক্রবার থেকেই রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার রাত থেকেই শহরের একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। বাদ নেই জেলাও। ঝড়গ্রাম-সহ একাধিক জেলায় শিলা ব্রিষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবারেও অব্যহতি নেই বৃষ্টির। বৃহস্পতিবারের মতো শুক্রবারেও সকাল থেকেই মুখভার আকাশের। আজও জেলয় জেলা বজ্রবিদ্যুৎ-সহ ববৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা সামান্য কমলেও নিস্তার নেই ভ্যাপসা গরম থেকে। আগামী চার দিন বৃষ্টির সম্ভাবনা থা কছে শহরে। এপ্রিলের শুরুতেও বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও কাঠফাটা গরমে নাজেহাল হবে শহরবাসী। চলতি সপ্তাহেই শহরের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছবে। আগামী ৩ এপ্রিল থেকে রৌদ্রজ্বল আকাশ দেখবে শহরবাসী।

শুক্রবার সকাল আংশিক মেঘলা শহরের আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে বৃষ্টর পরিমাণও। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ পরিবর্তন দখা যাবে না। ভ্যাপসা গরমের থেকে এক্ষুণি নিস্তার নেই সাধারণ মানুষের। তবে গতকালের থেকে সামান্য নামল তাপমাত্রার পারদ। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শনি ও রবিবারেও পরিস্থিতির বিশেষ বদল নেই। আগামী সপ্তাহ থেকে কাটতে পারে দুর্যোগ। আজ বাতাসে আপক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮ শতাংশ।

বুধবার থেকে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলে বৃষ্টি জারি থাকলেও অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি হালকা বিরতি ছিল। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ২৯ মার্চ, বুধবার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় সামান্য বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টির সঙ্গে জারি ছিল বজ্রপাত। তবে, এই বৃষ্টি এখনই পুরোপুরি অব্যাহতি দিচ্ছে না। চলতি সপ্তাহেও দক্ষিণের বহু জেলায় ব্ষ্টি জারি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে জারি থাকবে বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় আজ এবং আগামিকাল বৃষ্টি থেকে সাময়িক বিরতি মিললেও দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টিপাত জারি থাকবে। বৃষ্টির পরিমাণ খুব সামান্য হলেও তার সঙ্গে বজায় থাকবে বজ্রপাতের আশঙ্কা। বৃহস্পতিবার, ৩০ মার্চও আংশিক মেঘলা শহরের আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনাও। আবহাওয়া দফতর সূত্রে খবর বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে তাপমাত্রাও। এবছর মার্চ মাসেই ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে শহরের তাপমাত্রা। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল ঘটতে পারে। আগামী বেশ কিছুদিন একই থাকবে শহরের আবহাওয়া।

 

PREV
click me!

Recommended Stories

Composite School Grant: স্কুলে সাপের কামড়ে তোলপাড়, কম্পোজ়িট গ্রান্ট বিতর্ক নিয়ে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Bengal Richest Person: ৯৫ বছর বয়সে ৫৫ হাজার কোটির মালিক, ইনিই পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি