Chandra Bose: বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন আগেই, এবার তৃণমূল শিবিরে নেতাজির পৌত্র চন্দ্র বসু

Published : Apr 12, 2026, 06:46 PM IST
West Bengal Assembly Elections 2026 Netaji Grandson Chandra Bose Joins TMC

সংক্ষিপ্ত

Chandra Bose Joins TMC: রবিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর পৌত্র চন্দ্র বসু তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। ব্রাত বসু ও তৃণমূল সাংসদ কীর্তি আজাদের উপস্থিতিতেই তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। 

বিধানসভা ভোটের মুখে রীতিমত ধাক্কা খেল বিজেপির। একটা সময়ের বিজেপি প্রার্থী এবার সরাসরি ঘাসফুল পতাকা হাতে তুলে নিলেন। রবিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর পৌত্র চন্দ্র বসু তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। ব্রাত বসু ও তৃণমূল সাংসদ কীর্তি আজাদের উপস্থিতিতেই তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। চন্দ্র বসু বলেন, 'বিজেপি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ মানে না। বিজেপিতে থেকে নেতাজির আদর্শ নিয়ে কাজ করা সম্ভব নয়। আজ আমি দেখেছি বিজেপি বিভাজনের রাজনীতি করছে। সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে। এখন ভারতকে বাঁচাতে ও বিভেদের রাজনীতিকে রুখতে লড়াই করতে হবে।'

চন্দ্র বসু

২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন চন্দ্র বসু। সেই সময়ে বিজেপির ভবানীপুরের প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন।২০০১৯ সালে দক্ষিণ কলকাতা আসন থেকে ভোটে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু দুই বারের একবারও জয়ী হননি। তবে ২০২৩ সাল থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করেন চন্দ্র বসু। বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন এমনটাও ঘোষণা করেছিলেন। পাল্টা একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসা করেন চন্দ্র বসু। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি জানিয়েছিলেন বিজেপিতে যোগদান তাঁর 'ঐতিহাসিক ভুল'ছিল। তিনি আরও বলেছিলেন কোনও দলের উদ্দেশ্য যদি নির্বাচনে জেতার জন্য ভোটার মধ্যে বিভেদ সৃষ্টি করা হয় তাহলে তা তাঁর পক্ষে মানা সম্ভব নয়।

 

 

চন্দ্র বসু কে?

চন্দ্র বসু হলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভাইপো অমিয়নাথ বসুর ছেলে আর নেতাজির প্রপৌত্র। তিনি একজন বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ। বিজেপিতে যোগদানের পরই রাজনৈতিক মহলে তিনি পরিচিত হন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DA: এবার সোজা প্রভাব সরকারি কর্মীদের বেতনে! বাজেটে ঘোষিত ৪% মহার্ঘ ভাতা জট ক্রমশই বাড়ছে
WB Assembly Elections 2026: সবচেয়ে বেশি নাম বাদ গিয়েও সর্বাধিক ভোটার মুর্শিদাবাদেই, ২৩ এপ্রিল কতজন ভোট দেবে?