Govt Advance: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর নবান্নের। বাইক, স্কুটার ও ইলেকট্রিক দু'চাকা কেনার অগ্রিমের সীমা বাড়ল, মিলবে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা। কারা পাবেন, শর্ত কী, জানুন।
নতুন বাইক, স্কুটার বা ইলেকট্রিক দু'চাকা কেনার পরিকল্পনা থাকলে খুশির খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। দু'চাকা যান কেনার সরকারি অগ্রিমের ঊর্ধ্বসীমা অনেকটা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। এতে নিজের পছন্দের গাড়ি কেনার ক্ষেত্রে আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
28
৩ নভেম্বর অর্থ দফতরের বিজ্ঞপ্তিতেই নতুন নিয়ম
গত ৩ নভেম্বর, ২০২৬ তারিখে রাজ্যের অর্থ দফতরের বাজেট শাখা একটি বিজ্ঞপ্তি জারি করে। ১১০০-এফ.বি. নম্বরের ওই মেমোতেই অগ্রিমের নতুন নিয়মাবলি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বিষয়টি কোনও জল্পনা নয়, সরকারি নির্দেশিকার ভিত্তিতেই কার্যকর হচ্ছে।
38
মিলবে সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা
প্রথমবার পেট্রলচালিত দু'চাকা কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম পাওয়া যাবে। তবে তিনটি অঙ্কের মধ্যে যেটি সবচেয়ে কম হবে, সেটিই মঞ্জুর হবে। সেগুলি হল কর্মীর ৫ মাসের মূল বেতন, গাড়ির সম্ভাব্য দাম এবং ১ লক্ষ ২০ হাজার টাকা।
পরিবেশবান্ধব যানবাহন কেনায় উৎসাহ দিতে ইলেকট্রিক দু'চাকার জন্য সীমা আরও বেশি রাখা হয়েছে। প্রথমবার কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম মিলবে। এখানেও কর্মীর ৬ মাসের মূল বেতন, গাড়ির দাম এবং ১ লক্ষ ৫০ হাজার টাকা, এই তিনের মধ্যে সর্বনিম্ন অঙ্কটিই বিবেচিত হবে।
58
দ্বিতীয়বার কেনার সুযোগও থাকছে
প্রথমবারের পরে দ্বিতীয়বার দু'চাকা কেনার জন্যও অগ্রিম নেওয়া যাবে। সেক্ষেত্রে সর্বোচ্চ ৯০ হাজার টাকা পাওয়া যাবে, গাড়ির দাম তার চেয়ে কম হলে সেই অঙ্ক। তবে আগের অগ্রিমের আসল ও সুদ পুরোপুরি মেটানোর পর অন্তত ৩ বছর পার হলে তবেই নতুন করে আবেদন করা যাবে।
68
কারা কারা পাবেন?
এই সুবিধা রাজ্যের সব স্তরের কর্মীর জন্য নয়। অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোপা ২০১৯ বেতন কাঠামোয় যে কর্মীদের মাসিক মূল বেতন কমপক্ষে ২৫,৭০০ টাকা, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন। তাই আবেদনের আগে নিজের বেতন কাঠামো মিলিয়ে নেওয়া জরুরি।
78
এটি অনুদান নয়, সুদ-সহ ফেরতযোগ্য অগ্রিম
মনে রাখতে হবে, এটি সরকারি অনুদান নয়, বরং ফেরতযোগ্য অগ্রিম। আসল টাকা সর্বোচ্চ ৬০টি মাসিক কিস্তিতে কর্মীর বেতন থেকে কেটে নেওয়া হবে। আসল শোধ হওয়ার পরের মাস থেকে সুদ আদায় শুরু হবে, যা সর্বোচ্চ ২০টি মাসিক কিস্তিতে মেটানো যাবে। সুদের হার সরকার সময়ে সময়ে ঠিক করবে এবং কিস্তি বকেয়া থাকলে অতিরিক্ত সুদ ধার্য হতে পারে।
88
অনুমোদনের প্রক্রিয়া সহজ, এবার সরাসরি দফতরের হাতেই ক্ষমতা
আগে এই অগ্রিম মঞ্জুর করতে নানা প্রশাসনিক স্তর পেরিয়ে অর্থ দফতরের অনুমোদন লাগত, যা যথেষ্ট সময়সাপেক্ষ ছিল। নতুন নিয়মে সেই ক্ষমতা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরগুলিকে। ফলে আবেদনের পর অনেক দ্রুত টাকা হাতে পাওয়ার আশা করা যাচ্ছে।