WB Govt Job: নিয়োগ শুরু! গ্রুপ-ডি পদে মোটা টাকা বেতন! কীভাবে আবেদন করবেন?

Published : May 26, 2026, 04:34 PM IST

নতুন কর্মসংস্থানের দরজা খুলল পশ্চিমবঙ্গ সরকার । ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ বিভাগ বিশেষ নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। কীভাবে আবেদন করবেন?

PREV
110

লটারি লাগতে চলেছে সরকারি চাকরিপ্রার্থীদের। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এর জন্য নতুন ব্যবস্থা শুরু করে সকলকে চমকে দিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।

210

জানা গিয়েছে, রাজ্য সরকারের রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রাজস্ব অধিদফতর গ্রুপ ডি-এর শূন্যপদগুলিতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আবেদন জানাতে পারবেন।

310

চাকরির বিজ্ঞপ্তি জারি করল সরকার

জানা গিয়েছে, সরকারের, এই উদ্যোগটির উদ্দেশ্য হলো বিভাগের শূন্য পদগুলো পূরণ করা এবং অভিজ্ঞ কর্মচারীদের সেবাকে পুনরায় কাজে লাগানো।

410

সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, মোট চারটি শূন্য পদ পূরণ করা হবে। শুধুমাত্র সেইসব কর্মচারীরাই আবেদন করার যোগ্য, যাঁরা অবসর গ্রহণের সময় পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ সি বা গ্রুপ ডি পদে কর্মরত ছিলেন।

510

সেক্ষেত্রে আরও বেশ কিছু নিয়ম মানতে হবে। যেমন ১ জুন, ২০২৬ তারিখ নাগাদ প্রার্থীদের বয়স সাড়ে ৬৪ বছরের বেশি হওয়া চলবে না।

610

চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত, বেতন কত?

এখানে জানিয়ে রাখি, নির্বাচিত কর্মচারীদের প্রাথমিকভাবে ছয় মাসের জন্য সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। তবে, বিভাগীয় প্রয়োজন ও কর্মক্ষমতার উপর ভিত্তি করে সেই মেয়াদ বাড়ানো যেতে পারে।

710

এই কাজের জন্য আপনাকে যথেষ্ট টাকাও দেওয়া হবে। নিশ্চয়ই ভাবছেন কত টাকা? জানা গিয়েছে, নিযুক্ত কর্মচারীরা প্রতি মাসে ৮,০০০ টাকা নির্দিষ্ট সাম্মানিক পাবেন। তাঁরা রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত সাধারণ গ্রুপ ডি দায়িত্ব পালন করবেন।

810

সূত্রের খবর, নির্বাচিত কর্মচারীদের রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রাজস্ব অধিদফতরের সদর দফতর অথবা এর যে কোনো অধীনস্থ কার্যালয়ে নিয়োগ করা হতে পারে।

910

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ জুন, ২০২৬, বিকাল ৪টে। ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর এবং যোগ্যতার ভিত্তিতেই হবে চূড়ান্ত নিয়োগ। দীর্ঘদিন প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকা অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে

1010

এই উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে সরকারি দফতরও অভিজ্ঞ জনবল পেলে পরিষেবার কাজে আরও গতি আনতে পারবে বলে মনে করা হচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories