Dilip Ghosh Minister: মোদীর 'মাস্টারস্ট্রোক', শুভেন্দুর মন্ত্রিসভায় দিলীপ ঘোষের রাজকীয় প্রত্যাবর্তন!

Dilip Ghosh Minister: মোদীর 'মাস্টারস্ট্রোক', শুভেন্দুর মন্ত্রিসভায় দিলীপ ঘোষের রাজকীয় প্রত্যাবর্তন!

Arup Dey   | ANI
Published : May 09, 2026, 06:34 PM IST

Dilip Ghosh Minister: বঙ্গ বিজেপির অন্যতম কাণ্ডারী দিলীপ ঘোষের রাজকীয় প্রত্যাবর্তন। খড়গপুর সদরের বিধায়ক থেকে এবার সোজা বাংলার মন্ত্রিসভায়। সঙ্ঘের প্রতিনিধি হিসেবে দিলীপের গুরুত্ব কি আরও বাড়ল? বিস্তারিত পড়ুন।

Dilip Ghosh Minister: শুভেন্দুর মন্ত্রিসভায় বড় চমক: দিলীপ ঘোষের প্রত্যাবর্তন, মতুয়া ও রাজবংশী তাস বিজেপির!

কলকাতা: বাংলায় এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তবে শুধু মুখ্যমন্ত্রী নয়, নজর কেড়েছে বিজেপির নতুন মন্ত্রিসভার গঠন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজভবনের এই অনুষ্ঠান যেন আগামী রাজনীতির স্পষ্ট ইঙ্গিত দিয়ে গেল।

পুরনো চাল ভাতে বাড়ে: বিজেপির অন্দরে একসময় কোণঠাসা হওয়া দিলীপ ঘোষ স্বমহিমায় ফিরলেন। খড়গপুর সদর থেকে জিতে এবার তিনি রাজ্যের মন্ত্রী। সঙ্ঘ পরিবারের এই প্রতিনিধিকে গুরুত্ব দিয়ে বিজেপি বুঝিয়ে দিল, দলের আদি ও অভিজ্ঞ নেতৃত্বকে ছাড়া পথ চলা অসম্ভব।

মন্ত্রিসভায় নারী শক্তি ও গ্ল্যামার: মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বাংলার মন্ত্রিসভায় মহিলা মুখ কে হবেন, তা নিয়ে জল্পনা ছিল। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের শপথ সেই প্রশ্নের উত্তর দিল। ফ্যাশন ডিজাইনার থেকে পোড়খাওয়া রাজনীতিক— অগ্নিমিত্রার এই উত্তরণ বিশেষ তাৎপর্যপূর্ণ।

ভোটব্যাঙ্কের সমীকরণ: মতুয়া সমাজের প্রতিনিধি হিসেবে অশোক কীর্তনীয়া এবং উত্তরবঙ্গের রাজবংশী আবেগকে প্রাধান্য দিয়ে নিশীথ প্রামাণিককে মন্ত্রিসভায় আনা হয়েছে। বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের আগে উত্তর ও দক্ষিণবঙ্গের সামাজিক সমীকরণ মজবুত করতেই এই ‘মাস্টারস্ট্রোক’ দিল দিল্লি।

08:28CM Suvendu on Koel: তৃণমূল ছেড়ে বিজেপি-তে তো যোগ দিলেন কোয়েল, কিন্তু কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
11:00Koel Mallick Join BJP: তৃণমূল ছেড়ে কেন বিজেপি-তে যোগ দিলেন কোয়েল?
09:29CM Suvendu: আবেদন করেও টাকা পাবেন না কারা? এবার কড়া যাচাই! বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর
06:50SRFTI Clash: বিক্ষোভের নামে এমন তাণ্ডব! রাজনীতির আঁচ এবার স্বামীজির ছবিতেও? SRFTI-তে ধুন্ধুমার!
08:27Kunal Ghosh: কুণালের গাড়িতে ডিম, ইট! গাড়ি নিয়ে সোজা দৌড় ভবানী ভবনে, তারপর যা হল...
18:03TMC on Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করে বাংলায় ফের নির্বাচন করতে হবে...' কুণালের 'আজব' দাবিতে তোলপাড়!
13:28Adani Arogya Mandir: ১০ হাজার চাকরির সুযোগ, আদানির মেগা হাসপাতাল! নিউটাউনে তৈরি হচ্ছে ইতিহাস
08:04Congress on BJP: 'মিলনের সঙ্গে শুভেন্দুও ছিলেন', নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক শুভঙ্কর
20:44Kunal Ghosh: 'বেইমান, বকলেস পরা...একটা...' ফের ঝাঁঝিয়ে উঠলেন কুণাল! ঠিক কী বললেন?
14:25Kunal Ghosh: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে ফের তোপ কুণালের! এবার কী বললেন?
Read more