West Bengal Weather: হানা দিচ্ছে 'নরেন্দ্র', দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস

Published : Apr 08, 2026, 04:16 PM ISTUpdated : Apr 08, 2026, 04:28 PM IST
Weather

সংক্ষিপ্ত

West Bengal Weather Update: চৈত্র মাসের শেষদিকেও দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ চলছে। এ মাসে একাধিকবার কালবৈশাখী হয়েছে। ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিও হয়েছে। এবার ফের প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের উঁচু পাহাড়ে যখন তুষারপাত চলছে, তখন দক্ষিণবঙ্গে অন্যরকম প্রাকৃতিক দুর্যোগ চলছে।

DID YOU KNOW ?
সিকিমে ফের তুষারপাত
বুধবার সকাল থেকে ফের সিকিমের বিভিন্ন জায়গায় তুষারপাত শুরু হয়েছে। ফলে লাচেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে।

 West Bengal Weather News: প্রাকৃতিক দুর্যোগের নাম 'নরেন্দ্র'। দক্ষিণবঙ্গের বুকে তাণ্ডব চালাতে চলেছে এই প্রাকৃতিক দুর্যোগ। আগামী ২৪ ঘণ্টায় 'নরেন্দ্র'-র ফলে প্রবল ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাণ্ডব চালানোর পর বিদায় নিতে পারে এই প্রাকৃতিক দুর্যোগ। বৃহস্পতিবার রাত থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। তারপর কয়েকদিন আবহাওয়া ভালো থাকতে পারে। বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমে গিয়েছে। ফলে মানুষ স্বস্তি পাচ্ছেন। আগামী কয়েকদিন তাপমাত্রা কমই থাকতে পারে। তবে এই স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গে প্রবল গ্রীষ্মের প্রভাব শুরু হয়ে যেতে পারে।

পয়লা বৈশাখের পরেই আবহাওয়ায় বদল

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আসছে তাপপ্রবাহ বলয় 'অহনা'। এর ফলে পয়লা বৈশাখের সময় থেকেই তাপমাত্রা বেড়ে যেতে পারে। এ বছর প্রবল গরম পড়তে পারে বলে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে নববর্ষের সময় থেকেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের অস্বস্তিতে পড়তে হবে।

সিকিমে তুষারপাত অব্যাহত

সিকিমের (Sikkim) জনপ্রিয় পর্যটনস্থল লাচেনে (Lachen) ধস ও তুষারপাতের ফলে আটকে পড়েন দেড় হাজারেরও বেশি পর্যটক। বরফ সরিয়ে তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army) ও বর্ডার রোডস অর্গানাইজেশন (Border Roads Organisation)। আটকে পড়া পর্যটকদের মধ্যে অনেক বাঙালিও আছেন। তাঁদের ডোকলাম (Doklam), জিরো পয়েন্ট (Zero Point), লাচুং (Lachung) হয়ে গ্যাংটকে (Gangtok) ফিরিয়ে আনা হচ্ছে। তবে এরই মধ্যে বুধবার ফের সিকিমে তুষারপাত শুরু হয়েছে। এদিন সকালে বিখ্যাত পর্যটনস্থল ছাঙ্গু লেক (Tsomgo Lake), নাথুলা-সহ (Nathula Pass) বিভিন্ন জায়গায় তুষারপাত হয়েছে। ফলে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। তুষারপাত বন্ধ না হওয়া পর্যন্ত এই রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। ফলে পর্যটকদের সতর্ক থাকার বার্তা দিচ্ছে প্রশাসন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৪
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ।
প্রাকৃতিক দুর্যোগ 'নরেন্দ্র'-র প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে প্রবল ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস।
Read more Articles on
click me!

Recommended Stories

২০২৬-এর মহারণ: কোন কোন আসনে কোণঠাসা হতে পারে ঘাসফুল শিবির? এক নজরে সম্ভাব্য ‘ডেঞ্জার জোন’
Suvendu Adhikari: 'এক ঝুড়ি...আপনি প্রাক্তন হবেন, আর হিসাবও হবে' চরম হুঁশিয়ারি শুভেন্দুর