Lakshmir Bhandar: ১৫০০ নয়, অ্যাকাউন্টে ঢুকল মাত্রা ৫০০ টাকা, কবে মিলবে লক্ষ্মী ভাণ্ডারের বাকি টাকা?

Published : Apr 09, 2026, 10:02 AM IST

সরকারের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়লেও, এপ্রিলে অনেক উপভোক্তা মাত্র ৫০০ টাকা পেয়েছেন। এই ঘটনায় রাজ্যবাসীর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনুমান, প্রযুক্তিগত কারণে এই সমস্যা হতে পারে এবং বাকি টাকা শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকবে বল

PREV
16

ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বঙ্গে। এই সময় মমতা সরকার জয়ের লক্ষ্যে একের পর এক ভাতা চালু করছে। সদ্য বেকার যুবকদের জন্য যেমন চালু হয়েছে যুবসাথী তেমনই বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতার পরিমাণ।

26

অনেকে মনে করেন এই লক্ষ্মীর ভাণ্ডারই হল মমতা সরকারের জয়ের চাবিকাঠি। কিন্তু, বর্তমানে প্রশ্নের মুখে এই লক্ষ্মীর ভাতা। কারণে এখন পুরো টাকা পাচ্ছে না রাজ্যবাসী।

36

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে একাধিক ভাতা চালু করেছে। যার দ্বারা উপকৃত হচ্ছেন বহু সাধারণ মানুষ। এই সকল ভাতার তালিকায় আছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবশ্রী, কন্যাশ্রী, যুবসাথীর মতো প্রকল্প।

46

বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা হিসেবে সাধারণ জাতির মহিলারা ১৫০০ এবং তপশিলি মহিলারা ১৭০০ টাকা করে পান। কিন্তু এপ্রিলে মাত্র ৫০০ টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। এরপরই প্রশ্ন উঠেছে এই ভাতা নিয়ে।

56

অনুমান করা হচ্ছে কোনও টেকনিক্যাল ইস্যুর কারণে এমন ঘটনা ঘটেছে। এই সমস্যা বেশ কিছু গ্রাহকের সঙ্গে হয়েছে। আবার অনেকের অ্যাকাউন্টে মার্চের শেষে ঢুকেছে অগ্রিম ১০০০ টাকা। আবার এপ্রিলে ঢুকেছে বাকিটা।

66

প্রতি মাসে ১০ তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যায় লক্ষ্মী ভাণ্ডার টাকা। কিন্তু, কেন এই মাসে পুরো টাকা একসঙ্গে ঢোকেনি তা নিয়ে প্রশ্ন সকলের মনে। তবে, বিশেষজ্ঞরা অনুমান করছেন দেরিতে হলেও এই মাসেই মিলবে বাকি টাকা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories