DA & Advance Salary: মহা পঞ্চমীতেই রাজ্য সরকারি কর্মীদের হাতে আসছে অগ্রিম বেতন ও বর্ধিত ২০ শতাংশ ডিএ! শুভেন্দু অধিকারী সরকারের বিজ্ঞপ্তি জারি, মোট ডিএ দাঁড়াচ্ছে ৩৮ শতাংশ। জানুন বিস্তারিত।
দুর্গা পুজোয় এবার সরকারি কর্মীদের আনন্দ দ্বিগুণ। এবার রাজ্য সরকারি কর্মীদের অগ্রিম বেতন আর বর্ধিত হারে মহার্ঘ ভাতা বা DA দেওয়া হবে। যাতে উপকৃত হবেন রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মী আর অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। ইতিমধ্যেই তেমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার।
210
পুজোর ছুটি
রাজ্যের সরকারি দফতরে পুজোর ছুটি পড়ছে ১৫ অক্টোবর। সেই দিনই অর্থাৎ মহাপঞ্চমীর দিনই কর্মীদের হাতে আসবে পুজোর মাসের অগ্রিম বেতন। একই সঙ্গে বর্ধিত হারে মহার্ঘ ভাতাও পাবেন সরকারি কর্মীরা।
310
বেতনের সঙ্গেই ২০% DA
রাজ্য সরকারি কর্মীদের পূর্ব ঘোষণা অনুযায়ী মহাপঞ্চমীর দিনেই ২০% DA দেওয়া হবে। তেমনই ঘোষণা করেছেন রাজ্য সরকার। তেমনই বিজ্ঞপ্তি জারি হতে চলেছে।
মালদার মানিকচকের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১৬ অক্টোবরের আগেই ২০ শতাংশ ডিএ সহ বেতন পেয়ে যাবেন। তবে সেই সময় তিনি বলেননি এই বিষয়ে কবে কীভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে
510
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বিজ্ঞপ্তি জারি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরেই পুর-নগরোন্নয়ন-সহ একাধিক দফতর এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে স্পষ্ট জানান হয়েছে, অগ্রিম বেতন দেওয়া হবে ১৫ অক্টোবর। নোটিফিকেশন অনুযায়ী সেই দিনই বর্ধিত ২০ শতাংশ ডিএ দেওয়া হবে।
610
পঞ্চমীতেই হাতে টাকা!
১৬ অক্টোবর ষষ্ঠী। তার আগের দিন অর্থাৎ ১৫ অক্টোবর পঞ্চমীতেই বেতন আর ডিএ পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মীরা। পুজোর কেনাকাটা ও উৎসবের কারণে এই অর্থ পাওনা সরকারি কর্মীদের স্বস্তি দেবে বলেও মনে করছেন অনেকে।
710
বর্তমানে কত DA পান?
এখন রাজ্য সরকারি কর্মীরা ১৮% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। চলতি মাস থেকে তাঁর পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। একই সঙ্গে পুজোর মাসে অগ্রিম বেতনও সরকারি কর্মীদের অনেকটা স্বস্তি দেবে।
810
বাজেটেই ঘোষণা
প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই রাজ্য সরকারি কর্মীদের ২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল বিজেপি সরকার। তা কার্যকর হবে ১ অক্টোবর থেকে।
910
কর্মীদের DA কত হবে?
নতুন ২০ শতাংশ যোগ হওয়ায় রাজ্য সরকারি কর্মীদের মোট ডিএ দাঁড়াচ্ছে ৩৮%। আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এ বার মোট ৩৮% DA অগ্রিম বেতন পাবেন কর্মীরা।
1010
কেন্দ্র-রাজ্য সরকারি কর্মীদের তুলনা
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। বৃদ্ধির পরেও রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৩৮ শতাংশেই থাকছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.