Malda Cash Seized: কাফ সিরাপ উদ্ধারের তল্লাশিতে গিয়ে পুলিশ যা পেল...চোখ কপালে! দেখুন

Malda Cash Seized: কাফ সিরাপ উদ্ধারের তল্লাশিতে গিয়ে পুলিশ যা পেল...চোখ কপালে! দেখুন

Published : Aug 03, 2026, 11:58 AM IST

Malda Cash Seized: মালদার মঙ্গলবাড়িতে ফ্ল্যাট থেকে উদ্ধার আড়াই কোটি নগদ টাকা। দক্ষিণ দিনাজপুরের নিষিদ্ধ কাফ সিরাপ পাচার কাণ্ডে ৪ জনকে জেরার পর যৌথ অভিযান চালাল পুলিশ।

Malda Cash Seized: মালদায় ফ্ল্যাটে পুলিশি হানা: উদ্ধার আড়াই কোটি নগদ, টাকা গুনতে বসল ৩টি মেশিন

মালদা: দক্ষিণ দিনাজপুরের নিষিদ্ধ কাফ সিরাপ পাচার কাণ্ডের সূত্র ধরে এবার মালদায় মিলল ২ কোটি ৫০ লক্ষ নগদ টাকার পাহাড়। সোমবার মালদা থানার মঙ্গলবাড়ি এলাকার একটি তিনতলা বিল্ডিংয়ের ফ্ল্যাটে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত প্রায় আড়াই কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকার পরিমাণ এতই বেশি যে তা গুনতে স্পেশাল অপারেশন টিমকে আনতে হয়েছে তিনটি নোট গনার মেশিন।

পুলিশ সূত্রের খবর, গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রী পাড়া থেকে ১৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপসহ চার পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের টানা জিজ্ঞাসাবাদ করার পর এই আন্তর্জাতিক পাচার চক্রের বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের খোঁজ মেলে। ধৃত চারজনকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুর ও মালদা থানার পুলিশ যৌথ অভিযান চালায় মঙ্গলবাড়ির ওই বহুতলে।

জানা গিয়েছে, সংশ্লিষ্ট বহুতলটির মালিক দিলীপ সাহা নামে এক ব্যক্তি। তার বিল্ডিংয়ের তিনতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল পিন্টু সরকার নামে এক যুবক। সেই গোপন ডেরা থেকেই বান্ডিল বান্ডিল নগদ টাকা উদ্ধার হতে শুরু করে। বিশাল পুলিশ বাহিনী ও স্পেশাল ট্রাস্ক ফোর্স এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে। কাউন্টিং মেশিন দিয়ে টাকা মেপে চূড়ান্ত অঙ্কে পৌঁছানোর কাজ এখনও জারি রয়েছে।

08:28CM Suvendu on Koel: তৃণমূল ছেড়ে বিজেপি-তে তো যোগ দিলেন কোয়েল, কিন্তু কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
11:00Koel Mallick Join BJP: তৃণমূল ছেড়ে কেন বিজেপি-তে যোগ দিলেন কোয়েল?
05:12Murshidabad Clash: মুর্শিদাবাদে হনুমানকে নিয়ে 'কুরুচিকর' মন্তব্য নিয়ে উত্তেজনা, সিপিআইএম-বজরং দলের সংঘর্ষে উত্তপ্ত লালবাগ
13:35Nandigram By Election: 'সকালে বেরিয়ে বিকালে প্রার্থী, এখন কোথায়?' কার খোঁজ নিতে গিয়ে মঞ্চেই হেসে ফেললেন শুভেন্দু?
19:47Nandigram By Election: নন্দীগ্রামের মুসলিমরা মঙ্গলবার বিজেপি-কে ভোট দেবে? কী বললেন শুভেন্দু?
04:58Goat Attack: কাটোয়ার রাস্তায় আতঙ্কের নাম 'কালু'! কেন মহিলারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন?
09:33SRFTI News: ফের উত্তপ্ত SRFTI! গেট ভেঙে ঢোকার চেষ্টা, বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার
18:11Suvendu Adhikari: 'রাষ্ট্রবাদী সরকার ফেলার গভীর ষড়যন্ত্র চলছে', গর্জে উঠে চরম কথা শুভেন্দুর
08:58Nandigram By-Poll: নন্দীগ্রামে শেষবেলায় প্রচারে ঝড় তুললেন CM শুভেন্দু অধিকারী
03:48Balurghat News: অন্নপূর্ণার টাকা না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মহিলা! পাশে দাঁড়াল শুভেন্দুর সরকার
Read more