Malda: ভোটের আগে মালদায় প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

Published : Mar 22, 2026, 08:15 PM IST
Malda Police Station Firearms Recovered

সংক্ষিপ্ত

Malda News: মালদায় অপরাধের ঘটনা নতুন কিছু নয়। বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে নজরদারি বাড়িয়েছে পুলিশ। এই নজরদারির মধ্যেই কংগ্রেসের (Congress) এক প্রাক্তন বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হল। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
মালদায় রাজনৈতিক বিতর্ক
মালদায় প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।

2026 West Bengal Legislative Assembly Election: বিধানসভা নির্বাচনের ঠিক আগে মালদায় প্রাক্তন কংগ্রেস (Congress) বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে কংগ্রেসের দাবি, এটি সম্পূর্ণভাবেই একটি অনিচ্ছাকৃত ভুল। এর পিছনে কোনও অসৎ উদ্দেশ্য নেই। শনিবার সন্ধেবেলা পুরাতন মালদার ১২ নম্বর জাতীয় সড়কের চেঁচু মোড়ে নাকা চেকিং চলাকালীন একটি স্করপিও গাড়ি আটক করে মালদা থানার পুলিশ। তল্লাশিতে গাড়ির সামনের ডিকি থেকে একটি সেভেন এমএম পিস্তল উদ্ধার হয়। এরপরই গাড়িতে থাকা ছয় জন যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ গাড়ি সহ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে এবং ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি ইংলিশ বাজার শহরের ফুলবাড়ি ও কমলাবাড়ি অঞ্চলে। তারা প্রাক্তন বিধায়ক মোস্তাকিন আলমের আত্মীয় বলে জানা গিয়েছে।

বিধায়কের পক্ষে সাফাই কংগ্রেসের

এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেসের জেলা কার্যনির্বাহী সদস্য মান্তু ঘোষ দাবি করেছেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত এবং প্রাক্তন বিধায়কের ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা ছিল। ঈদের আগে ব্যস্ততার মধ্যে সেটি ভুলবশত গাড়িতে থেকে যায়। পরে আত্মীয়রা গাড়িটি ব্যবহার করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি আরও বলেন, 'এটিকে রাজনৈতিকভাবে অন্য খাতে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এর পিছনে কোনও অসৎ উদ্দেশ্য নেই।' 

কংগ্রেসকে আক্রমণ শাসক দলের

অন্যদিকে তৃণমূল কংগ্রেস (AITC) পরিচালিত পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতি ঘোষ বলেছেন, 'নির্বাচনের আগে এই ধরনের ঘটনা অবশ্যই প্রশ্নের সৃষ্টি করে। যদি আগ্নেয়াস্ত্রটি লাইসেন্সপ্রাপ্ত হয়, তবে প্রাক্তন বিধায়ক উপস্থিত না থাকা অবস্থায় সেটি গাড়িতে কেন ছিল, তা খতিয়ে দেখা দরকার। পুলিশ নিশ্চয়ই নিরপেক্ষভাবে তদন্ত করে আসল সত্য সামনে আনবে।' প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি তদন্তাধীন এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
মালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৬।
মালদায় প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Sukanta Majumdar: বিজেপিতে প্রার্থী বিক্ষোভ নিয়ে কুণালের খোঁচাকে পাল্টা দিয়ে ছক্কা হাঁকালেন সুকান্ত!
নন্দীগ্রামে রামমূর্তি ভাঙচুর, তৃণমূলকে নিশানা করে চরম কথা শুভেন্দু অধিকারীর মুখে