Dipendu Biswas: কলকাতার তিন প্রধানের হয়ে খেলা প্রাক্তন স্ট্রাইকার দীপেন্দু বিশ্বাস রাজনীতির ময়দানেও গোল করেছেন। তিনি তৃণমূল কংগ্রেসের (AITC) বিধায়ক হয়েছিলেন। এরপর বিজেপি-তে (BJP) যোগ দিলেও, পুরনো দলে ফিরলেন এই প্রাক্তন ফুটবলার।

DID YOU
KNOW
?
ভোটের মুখে দলবদল
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দলবদল বাড়ছে। কেউ যোগ দিচ্ছেন শাসক দলে, আবার কেউ যাচ্ছেন বিরোধী দলে।

2026 West Bengal Legislative Assembly Election: গেরুয়া জার্সি ছেড়ে ফের নীল-সাদা জার্সি পরলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। এই প্রাক্তন স্ট্রাইকার বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপি (BJP) ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে (AITC) যোগ দিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন দীপেন্দু। কিন্তু গেরুয়া জার্সি পরে তাঁর সময়টা ভালো কাটেনি। রাজনীতির ময়দানে গোল করতে পারেননি। এই কারণে পুরনো দলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিয়েছিলেন। দল ছাড়ার জন্য ক্ষমাও চেয়েছিলেন দীপেন্দু। সেই চিঠি লেখার পর চার বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। এতদিন পর পুরনো দলে ফিরতে পারলেন এই প্রাক্তন স্ট্রাইকার। বসিরহাটে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম, চেয়ারম্যান সরোজ, বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট-দক্ষিণ সন্দেশখালি-হিঙ্গলগঞ্জের কো-অর্ডিনেটর সুরজিৎ মিত্র বাদল-সহ তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে দলবদল করলেন দীপেন্দু।

'উন্নয়নের শরিক হতেই দলবদল'

ক্লাব ফুটবলের ক্ষেত্রে যেমন মরসুম শুরু হওয়ার আগে দলবদল হয়, তেমনই রাজনীতিতেও নির্বাচনের আগে দলবদল হয়। বাংলার রাজনীতিতেও গত দেড় দশকে ভোটের মুখে দলবদল স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে। একসময় কলকাতা ফুটবলে মরসুম শুরু হওয়ার আগে দলবদল ঘিরে যেমন তীব্র উত্তেজনা দেখা যেত, তেমনই রাজনীতিতেও দলবদল নিয়ে ভোটের মুখে দলবদল নিয়ে আগ্রহ তৈরি হয়। পুরনো দলে ফেরার পর দীপেন্দু বলেছেন, 'ভুল করে বিজেপি-তে যোগদান করেছিলাম। পশ্চিমবঙ্গ একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মানুষের পাশে থাকেন, উন্নয়নের জন্য বদ্ধপরিকর। একদিকে তাঁর উন্নয়নের শরিক হতে পাশে দাঁড়াতে, অন্যদিকে তাঁর জনমুখী প্রকল্প বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। সেই নেত্রীর আদর্শে অনুপ্রেরিত হয়ে আমরা আজ তৃণমূলে যোগদান করলাম।'

বসিরহাটে শাসক দলের শক্তি বাড়ল

দীপেন্দু ছাড়াও এদিন প্রদেশ কংগ্রেস সদস্য ও মুখপত্র তথা বসিরহাট এক নম্বর ব্লক কংগ্রেস সভাপতি কাদের সরদার, বসিরহাট পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থ সারথি বসু কাবাক-সহ সিপিআইএম (CPIM), কংগ্রেস (Congress), আইএসএফ (ISF) এবং বিজেপি-র একাধিক নেতৃত্ব আজ বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।