
কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে তৃণমূলের আদালতে যাওয়ার প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, আদালতে যাওয়ার অধিকার সবারই রয়েছে। তবে বিরোধীরা কেন ভোটের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, তা বুঝতে পারছেন না তিনি।
Sukanta Majumdar: কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে তৃণমূলের আদালতে যাওয়ার প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, আদালতে যাওয়ার অধিকার সবারই রয়েছে। তবে বিরোধীরা কেন ভোটের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, তা বুঝতে পারছেন না তিনি। বারবার আদালতে গিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন সুকান্ত।
সুকান্তের দাবি, দ্রুত কলকাতা পুরসভার নির্বাচন হওয়া উচিত। নির্বাচিত জনপ্রতিনিধিরাই কলকাতা পুরসভাকে পরিচালনার দিশা দেখান, তাঁরা যে দলেরই হোন না কেন। এ দিন একাধিক বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী। কলকাতা পুরসভা নির্বাচন, তৃণমূলের রাজনৈতিক অবস্থান, ছটপুজোর প্রস্তুতি এবং হাওড়া স্টেশনের যাত্রী পরিষেবা নিয়েও বক্তব্য রাখেন তিনি।