Mamata Banerjee: আবারও ফর্মে তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিরোধীর চেয়ারে (Mamata Banerjee)। তৃণমূল নেত্রী কার্যত, আবারও সেই আগুনে মানসিকতায়। অন্তত শুক্রবারের ছাত্র সমাবেশ সেই কথাই জানান দিচ্ছে। ২৮ অগাস্ট, শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, মঞ্চ থেকে নিজেই ট্র্যাফিক নিয়ন্ত্রণ শুরু করেন তিনি (Mamata Banerjee Latest News)।
মঞ্চ থেকে মমতা বলেন, “পুলিশ আসলে আমাদের সভা-মিছিল করার অনুমতি দিচ্ছে না। আমি স্পষ্ট বলছি, এরপর কিন্তু আমি জেলায় যাব। পুলিশ যদি অনুমতি না দেয়, তাহলে জনতার অনুমতি নিয়েই প্রোগ্রাম শুরু করব। দরকার পড়লে হাঁটব। তারপর দেখি তোমরা কী করো! আর আপনারা চিন্তা করবেন না। বিজেপির অন্যায়ের জবাব বিজেপির লোকেরাই দেবে। খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেস আবার সরকারে ফিরবে।"
VIDEO | Kolkata: "If the Bengal government cannot rehabilitate hawkers after their eviction, compensate them with Rs 25,000 per month," says TMC chief Mamata Banerjee at the party's Foundation Day event. pic.twitter.com/4Lagmi7Xk8
— Press Trust of India (@PTI_News) August 28, 2026
অপরদিকে, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বলেন, “অত্যাচার ততটাই করো, যতটা সহ্য করতে পারবে। আর বেইমানদের বিরুদ্ধে আইনি লড়াই কল্যাণরা লড়ছেন। মানুষের কাছেও ওদের জবাব দিতে হবে। মনে রাখবেন, আবার একটা পরিবর্তন আসছে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.