CJP Kolkata Update: মঙ্গলবার বিকেলে, কলকাতা প্রেস ক্লাবের সামনের রাস্তায় দাঁড়িয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা। সেখানে এসে তিনি রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন তিনি।
CJP Kolkata Update: পশ্চিমবঙ্গেও কার্যত, দাবাং মোডে রয়েছেককরোচ জনতা পার্টি (CJP Kolkata Update)। সোমবার, ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা পৌঁছে গেছিলেন বাঁকুড়ায়। এরপর মঙ্গলবার, তাদের কর্মসূচি হওয়ার কথা ছিল উত্তর কলকাতার ভারতসভা হলে। কিন্তু অভিযোগ উঠছে, রাজ্যের শাসকদল বিজেপির চাপ দিয়েছে ভারতসভা হল সহ কলকাতার মোট ৬টি প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের উপর। সেইজন্যই তাদের প্রত্যাখ্যান করা হয়েছে (CJP Kolkata News Today)।
কলকাতার সাংবাদিক সম্মেলন থেকে ক্ষোভ উগড়ে দিলেন আশুতোষ রাঙ্কা
আরও পড়ুন - CJP Protest Bankura: ১০ দিনের 'ডেডলাইন'!, শুভেন্দুর সরকারকে কড়া হুঁশিয়ারি 'ককরোচ'দের!
মঙ্গলবার বিকেলে, কলকাতা প্রেস ক্লাবের সামনের রাস্তায় দাঁড়িয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা। সেখানে এসে তিনি রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন তিনি। হুঁশিয়ারির সুরে আশুতোষ জানালেন, "আলোচনাকে ভয় পাচ্ছে এরা। তাই এইসব করছে। আমি শুধু এটুকুই বলতে চাই যে, গোটা দেশের মানুষের মধ্যে থেকে ইতিমধ্যেই ভয় আউট হয়ে গেছে। তাই শুনে রাখুন, এইরকম হুমকি দিয়ে আর বেশিদিন চলবে না।’’
সিজেপি নেতার কথায়, "এই পশ্চিমবাংলা থেকে অনেকে গেছিলেন দিল্লির আন্দোলনে যোগ দিতে। অতএব, এই রাজ্যেও সরকরি শিক্ষাব্যবস্থার বদল, জনশিক্ষার মানকে আরও উন্নত করে তুলে ধরতে আমাদের আন্দোলন জারি থাকবে। আর বিজেপি যদি বলে, তারা সরকারি শিক্ষাব্যবস্থার উন্নতি করতে এই কাজ করতে চায়, তাহলে নিশ্চয়ই আমরা সহায়তা করব। কিন্তু তার বদলে যদি ভয় দেখাতে শুরু করে কিংবা গুন্ডামি আরম্ভ করে, তাহলে কিন্তু তারা ভুল করবে।’’
কী জানালেন সিজেপি নেতা?
উল্লেখ্য, এই তরুণ প্রজন্ম তথা জেন জি-র আন্দোলনের জেরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে রীতিমতো মাথা নত করতে হয়েছে। এই আন্দোলনের চাপ এতটাই তীব্র ছিল যে, ১২ বছরের সরকারে এই প্রথম ক্যাবিনেটের কোনও গুরুত্বপূর্ণ স্তরের মন্ত্রী ইস্তফা দিতে বাধ্য হলেন। প্রতিবাদের জেরে পদত্যাগ করতে বাধ্য হলেন ধর্মেন্দ্র প্রধান। এবার কলকাতায় এসে সিজেপি নেতা আশুতোষ জানালেন, "পশ্চিমবঙ্গেও সদ্য নতুন সরকার গঠন হয়েছে। তবে সেই সরকার যেন তরুণ প্রজন্মকে দমিয়ে রাখার মানসিকতা না দেখায়। কারণ, তেমনটা হলে কিন্তু মস্ত বড় ভুল হতে চলেছে।’’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
