Maoist Arrest: আর নয় হামলাবাজি! দেশবিরোধী মাওবাদী মুক্ত হচ্ছে ভারত, এবার পাকড়াও কুখ্যাত আকাশ

Published : Sep 17, 2026, 04:23 PM IST
Maoist Arrest

সংক্ষিপ্ত

Maoist Arrest: বৃহস্পতিবার ভোরে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থেকে তাঁকে গ্রেফতার করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। জানা গেছে, অসীমের শ্বশুরবাড়ি থেকে তাঁকে পাকড়াও করে কলকাতা পুলিশের এসটিএফ (Maoist Leader Arrest)। অন্যদিকে, আকাশের গ্রেফতারির খবর ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Maoist Arrest: অনেক হয়েছে নিরীহ মানুষদের উপর আক্রমণ। জোর করে গ্রাম দখলের দিন শেষ (Maoist Arrest)। বন্দুকের নল আর ক্ষমতার উৎস নয়! আর নয় হামলাবাজি! দেশবিরোধী মাওবাদী মুক্ত হচ্ছে ভারত, এবার পাকড়াও কুখ্যাত আকাশ। দেশ বিরোধিতার দিন এবার শেষ। পুলিশের জালে ধরা পড়ল মাওবাদী শীর্ষ নেতা আকাশ ওরফে অসীম মণ্ডল। নেতা নাকি ন্যাতা? যাই হোক, পাকড়াও হচ্ছে কুখাত এই কালপ্রিট। বৃহস্পতিবার ভোরে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থেকে তাঁকে গ্রেফতার করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। জানা গেছে, অসীমের শ্বশুরবাড়ি থেকে তাঁকে পাকড়াও করে কলকাতা পুলিশের এসটিএফ (Maoist Leader Arrest)।

আর নয় হামলাবাজি! দেশবিরোধী মাওবাদী মুক্ত হচ্ছে ভারত

অন্যদিকে, আকাশের গ্রেফতারির খবর ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনিতে গোটা দেশেই নিরাপত্তাবাহিনীর দাপটে পাট চুকে গেছে এদের। মোটামুটি মাওবাদ ফিনিশ! হাতে গনা কয়েক পিস পড়ে ছিল। আসলে মাওবাদী সংগঠনের হাতেগোনা যে কয়েকজন কেন্দ্রীয় কমিটির সদস্য দলের বিপর্যয়ের পরেও আত্মসমর্পণ না করে পালিয়ে বেড়াচ্ছেন, তাদের মধ্যেই একজন হলেন পশ্চিমবঙ্গের আকাশ। ৬৪ বছরের আকাশের জন্য ঝাড়খণ্ডে ১ কোটি টাকা এবং ওড়িশায় ১ কোটি ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

Misir Besra: মাথার দাম ছিল ১ কোটি টাকা, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার শীর্ষ মাওবাদী কমান্ডার মিসির বেসরা

সেইসব আর দরকার নেই। কুখাত আকাশকে তুলে নিয়েছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত চন্দ্রকোনার ফুলচক গ্রামের বাসিন্দা আকাশ ওরফে অসীম মণ্ডল আটের দশক থেকেই অতি বাম রাজনীতির সঙ্গে যুক্ত। মনে রাখতে হবে, এদের সঙ্গে বাম রাজনীতির কোনও সম্পর্ক নেই। সংসদীয় ব্যবস্থায় এরা বিশ্বাস করে না। তাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উপর আক্রমণ থেকে শুরু করে রাজ্যে ২০১১ সালের পরিবর্তনের আগের একাধিক সময় সিপিএম কর্মীদের উপর আক্রমণের অভিযোগ রয়েছে মাওবাদীদের বিরুদ্ধে। এমনকি, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার সঙ্গেও তাদের নাম জড়ায়।

এবার পাকড়াও কুখ্যাত আকাশ

এই আকাশ একদম প্রথমে পিপলস্ ওয়ার গ্রুপে যোগ দেন এবং পরবর্তী সময়ে, সিপিআই (মাওবাদী) সংগঠন তৈরির পর এই রাজ্যে ও পড়শি ঝাড়খণ্ডে সংগঠনের বড় দায়িত্ব পালন করেছেন আকাশ। শুধু তাই নয়, লালগড় আন্দোলনের সময়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে খবর। গত ২০১০ সালে, যৌথবাহিনীর হাতে সুদীপ চোংদার গ্রেফতার হওয়ার পর, রাজ্য সম্পাদক হন আকাশ। এরপর মাওবাদীদের পলিটব্যুরোর সদস্য কিষেনজি ওরফে কোটেশ্বর রাওয়ের মৃত্যুর পর, তিনি মূলত বাংলা লাগোয়া ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম এলাকায় অত্যন্ত সক্রিয় ছিলেন।

মাথার দাম ১০ লক্ষ টাকা, নাটকীয় কায়দায় আত্মসমর্পণ মাওবাদী নেত্রী পুষ্পার | Maoist Pushpa Surrender

তবে সাম্প্রতিক সময়ে, ঐ এলাকার এরিয়া কমান্ডাররা একের পর এক আত্মসমর্পণ করার জেরে কিছুদিন সারান্ডাতে দলের আরও এক শীর্ষ নেতা তথা মিসির বেসরার কাছে আশ্রয় নেন আকাশ। তার কয়েকদিন বাদেই মিসির বেসরা গ্রেফতার হয়। সূত্র মারফৎ জানা গেছে, স্কোয়াডের সঙ্গে থাকা সমস্ত টাকাপয়সা সমেত ধরা পড়ে যায় তারা। পটাশপুরে তাঁর শ্বশুরবাড়িতে এসে কিছু টাকাপয়সা নিয়ে পালানোর তালে ছিল। প্রসঙ্গত, তাঁর স্ত্রীও মাওবাদী সংগঠনের সদস্যা। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স দীর্ঘদিন ধরেই নজর রাখছিল আকাশের এই শ্বশুরবাড়ির উপর। এবার আকাশ সেখানে পৌঁছোনো মাত্রই খবর চলে যায় পুলিশের কাছে। এরপর বৃহস্পতিবার। ভোর ৩টের সময় হানা দিয়ে তাঁকে পাকড়াও করে পুলিশ। আকাশের কাছ থেকে বেশ কিছু সাংগঠনিক নথি এবং বই উদ্ধার করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Modi Birthday: হুবহু মোদী লুকে খুদেরা! শিলিগুড়ির স্কুলে প্রধানমন্ত্রীর জন্মদিনে নজরকাড়া আয়োজন
WB Weather Update: ঘূর্ণাবর্তের মেঘ জমছে আকাশে! বড় ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আজ বিকেলের আবহাওয়া আপডেট