Nabanna Holidays: কাল থেকে টানা তিন দিন বন্ধ থাকবে সরকারি দফতর! বিশেষ ঘোষণা নবান্নে

Published : Jul 03, 2026, 07:53 PM IST

রাজ্য সরকারি কর্মীদের জন্য জুলাই মাসের শুরুতে টানা তিন দিনের ছুটির ঘোষণা করা হয়েছে। ৪ ও ৫ জুলাই সাপ্তাহিক ছুটির সাথে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ৬ জুলাই নতুন ছুটি যুক্ত হওয়ায় কর্মীরা এই লম্বা ছুটি উপভোগ করবেন। 

PREV
15

রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশাল খবর। কাল থেকে টানা তিন দিন বন্ধ থাকবে সরকারি দফতর, বিশেষ ঘোষণা নবান্নে। প্রকাশ্যে এল এমনই তথ্য। ডিএ বৃদ্ধির পর সরাকারি কর্মীদের ছুটি বাড়াল বিজেপি সরকার। জুলাই মাসের শুরুর সপ্তাহেই মিলবে বিশাল ছুটি।

25

এবার থেকে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে মিলবে ছুটি। ৬ জুলাই সোমবার বন্ধ থাকবে রাজ্যের সকল সরকারি দফতর। সঙ্গে বন্ধ থাকবে রাজ্যের স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

35

এই সপ্তাহে টানা তিন দিন বন্ধ থাকবে সরকারি দফতর। কাল ৪ জুলাই শনিবার। শনিবার রাজ্য সরকারের অনেক দফতরই বন্ধ থাকে। তেমনই রবিবার ৫ জুলাই-ও আছে সপ্তাহিক ছুটি। তেমনই আবার ৬ জুলাই সোমবার ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে মিলবে ছুটি। এই নিয়ে টানা তিন দিন থাকবে ছুটি।

45

এদিকে জরুরি পরিষেবার ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে সব চলবে। হাসপাতাল, পুলিশ, দমকল এবং অন্যান্য অত্যাবশ্যকীয় পরিষেবা খোলা থাকবে। সদ্য ৬ জুলাই ছুটি ঘোষণা করেছে নবান্ন সূত্রে। জারি হয়েছে বিজ্ঞপ্তি।

55

এদিকে সদ্য রাজ্য সরকারি কর্মীদের ৩৮ শতাংশ হাতে দেওয়া হবে ডিএ। অগস্ট থেকে কার্যকর হবে এই ডিএ। এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ ঘোষণা করেছে নতুন সরকার। এরপরই ঘোষণা হয়েছে নতুন ছুটির তালিকা। সব মিলিয়ে খুশির খবর সর্বত্র।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories