রাজ্য সরকার বিশ্বকর্মা পুজোর ছুটি ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে ১৮ সেপ্টেম্বর ঘোষণা করেছে। এর ফলে সরকারি কর্মীরা শনি ও রবিবার সহ টানা তিন দিনের ছুটি পাবেন। এছাড়াও, নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচনের জন্য ৬ অক্টোবর ছুটির ঘোষণা করা হয়েছে।
বিশ্বকর্মা পুজোর জন্য আগামী ১৮ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। ১৭ সেপ্টেম্বরের ছুটি পরিবর্তন করা হল। একটি বিজ্ঞপ্তি জারি হল নবান্নে। চলতি সপ্তাহে বদল হতে চলেছে সরকারি ছুটির দিন। এবার বৃহস্পতিবারের বদলে ছুটি মিলবে শুক্রবার। জেনে নিন-
25
পুরনো নির্দেশিকা অনুসারে, বিশ্বকর্মা পুজোয় ১৭ তারিখ পূর্ণ দিবস ছুটি ঘোষণা ছিল। তবে, এই বছর ১৮ সেপ্টেম্বর পুজো হওয়ার কারণে ১৮ তারিখ শুক্রবার ছুটি থাকবে সরকারি, স্থানীয় সরকারি সংস্থা, বোর্ড, কর্পোরেশনে, সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলোতে।
35
সরকারি ছুটির তালিকা অনুসারে, সিস্ট ১ ও লিস্ট ২ মিলিয়ে মোট ৫১টি ছুটি আছে এই বছর সেপ্টেম্বর মাসে এই একটি ছুটি আছে সরকারি কর্মীদের জন্য। এরপরের মাসে অর্থাৎ অক্টোবর মাসে পুজোর ছুটি মিলিয়ে মোট ১২টি ছুটি। প্রকাশ্যে এল এমনই তালিকা।
তেমনই আগামী ৬ অক্টোবর ছুটির ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। প্রকাশ্যে এল ছুটির বিজ্ঞপ্তি। নির্বাচন কমিশনের তরফ থেকে নন্দীগ্রাম এবং রেজিনগর, এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে। সেই কারণেই এই দিনটিতে এই দুই বিধানসভার অন্তর্গত সমস্ত সরকারি অফিস-আদালত, স্কুল-কলেজ বন্ধ থাকতে চলেছে।
55
এরপর আবার ১৯ তারিখ শনিবার এবং ২০ তারিখ রবিবার। শনি ও রবি রাজ্য সরকারের অনেক দফতরই বন্ধ থাকে। সব মিলিয়ে টানা ৩ দিন ছুটি পেতে চলেছেন বাংলার কর্মীরা। ১৮ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত টানা থাকতে চলেছে ছুটি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.