- Home
- West Bengal
- School Holiday List: টানা ৪ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ছুটি
School Holiday List: টানা ৪ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ছুটি
সেপ্টেম্বর মাস জুড়ে গণেশ পুজো ও বিশ্বকর্মা পুজোর মতো একাধিক উৎসব রয়েছে। এই উৎসবগুলির কারণে, বিশেষ করে বিশ্বকর্মা পুজো এবং সপ্তাহান্ত মিলিয়ে, রাজ্যের স্কুল-কলেজগুলিতে টানা চার দিন ছুটি থাকতে চলেছে।

সেপ্টেম্বর মাস জুড়ে আছে একের পর এক উৎসব। জন্মাষ্টমী থেকে গণেশপুজো, বিশ্বকর্মা পুজোর মতো নানান উৎসব পালিত হচ্ছে এই মাস জুড়ে। আর এই সকল উৎসবের দিনে রাজ্যের প্রায় সমস্ত স্কুল, কলেজ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে।

চলতি সপ্তাহে আজ ১৪ সেপ্টেম্বর অধিকাংশ স্কুল, কলেজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। আজ পালিত হচ্ছে গণেশ পুজো। আজ সকাল থেকে তিথি পড়েছে গণেশ পুজোর। কাল সকাল ৭.৪৪ পর্যন্ত আছে তিথি। আজই অধিকাংশ জায়গায় পালিত হচ্ছে গণেশ পুজো। কালও অনেক জায়গায় হবে পুজো।
চলতি সপ্তাহে আবার আছে বিশ্বকর্মা পুজো। ১৭ এবং ১৮ সেপ্টেম্বর পালিত হবে বিশ্বকর্মা পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ৩১ ভাদ্র ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা ৪৮ মিনিট পর্যন্ত তিথি। অমৃতযোগ রাত ১২টা ৪৩ মিনিট থেকে ৩টে ৫ মিনিট পর্যন্ত।
আবার গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ১৮ সেপ্টেম্বর সকাল ৭টা ৩ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যএ অমৃতযোগ। সব মিলিয়ে দু দিনই ধরেই হবে পুজো। সে কারণে অনেক জায়গায় ১৭ আবার অনেক জায়গায় ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো।
এবার ১৯ সেপ্টেম্বর হল শনিবার আর ২০ সেপ্টেম্বর হল রবিবার। অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর টানা চার দিন বন্ধ থাকতে চলেছে অধিকাংশ স্কুল, কলেজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

