
NCPI West Bengal: কথায় আছে ঘরের শত্রু বিভীষণ! এক্ষেত্রেও অবস্থা অনেকটা সেইরকমই। যেই তৃণমূল হেরেছে, ওমনি দল বদলে এনসিপিআই-তে (NCPI West Bengal)। যে দলটার কথা হয়ত অনেকে জানতেনই না। যাই হোক। তো এবার তৃণমূলকে বুড়ো আঙুল দেখিয়ে এনসিপিআই! কিন্তু স্পিকারের নোটিসের জবাব দিতে আরও সময় চাইলেন ২০ জন সাংসদ (NCPI party West Bengal)। কার্যত, রাতারাতি তৃণমূল থেকে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া তথা এনসিপিআই-তে দলবদলু পশ্চিমবঙ্গের ২০ জন সাংসদকে গত ২৬ অগাস্ট, নোটিস পাঠানো হয় লোকসভার স্পিকারের সচিবালয় থেকে। যদিও সেই নোটিসে কাকলি ঘোষ দস্তিদার সহ ২০ জন এমপি-কেই পরবর্তী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। কিন্তু সেই সময়সীমা মঙ্গলবার শেষ হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, এখনও কোনও জবাব আসেনি তাদের তরফে। বরং, ২০ জন সাংসদই লোকসভার স্পিকারের সচিবালয়ের কাছে বাড়তি সময় চাইলেন।
নবান্নে শুভেন্দুর সঙ্গে দেখা করে বিস্ফোরক দাবি দুই NCPI সাংসদের, দেখুন কী বলছেন
জানা গেছে, এই জবাব দেওয়ার জন্য ইমেইল করে বাড়তি সময় চেয়েছেন তারা। সেই একই বয়ান আবার স্পিডপোস্টের মাধ্যমে দিল্লি পাঠাচ্ছেন সাংসদরা। সূত্রের খবর অনুযায়ী, ২০ জনই ঘুরিয়ে ফিরিয়ে প্রায় একই বয়ান রেখে চিঠি পাঠিয়েছেন লোকসভার স্পিকারের সচিবালয়কে। সেই তালিকায় রয়েছেন কোচবিহারের জগদীশচন্দ্র বসুনিয়া, জঙ্গিপুরের খলিলুর রহমান এবং মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান সহ আরও অনেকে। প্রসঙ্গত, এই সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদের সাংসদপদ দ্রুত খারিজ করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। কারণ, লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে দাখিল করা এই সংক্রান্ত আবেদনের নিষ্পত্তিতে দেরি হচ্ছে বলে অভিযোগ তুলে শীর্ষ আদালতের হস্তক্ষেপ আবেদন করেন অভিষেক। লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে ‘রিট পিটিশন ফাইল’ করেন তিনি।
NDA Meeting: 'আমরা সবাই এক পরিবার', Breakfast বৈঠকের পরে খুশি NCPI সাংসদরা
এরপর গত ২৫ অগাস্ট প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে এই মামলাটির শুনানি হয়। সেই মামলায় আদালতও ২০ জনের বক্তব্য জানতে চায়। সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে শীর্ষ আদালতে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট নোটিস পাঠানোর ঠিক পরদিনই স্পিকারের সচিবালয় থেকে ২০ জন সাংসদের কাছে নোটিস যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.