News RoundUp: স্কুলের লম্বা ছুটি থেকে অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপের দল ঘোষণা ভারতের, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Nov 28, 2026, 08:38 PM IST
News RoundUp

সংক্ষিপ্ত

News RoundUp: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

  1. স্কুলপড়ুয়াদের জন্য অপেক্ষা করছে লম্বা ছুটি। বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম কয়েকদিন পর্যন্ত বন্ধ থাকতে পারে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুল। ফলে পড়ুয়াদের জন্য তৈরি হচ্ছে টানা ছুটির সুযোগ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 

School Holidays: রাজ্যের স্কুলে টানা ১০ দিনের ছুটি! বড়দিন থেকে নিউ ইয়ার, পড়ুয়াদের জন্য বড় খবর

2. জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ভরসা স্কিম। তার আগে হবে আবেদন। সদ্য এই ভরসা স্কিম নিয়ে জারি হল বিজ্ঞপ্তি। এবার এই ডকুমেন্ট ছাড়া মিলবে না টাকা। জেনে নিন এই ভরসা স্কিমের জন্য আবেদন করতে হলে কী কী করতে হবে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Bharosa Scheme: এই ডকুমেন্ট ছাড়া মিলবে না মাসে ২ হাজার, ভরসা স্কিম নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি

3. ২৭ নভেম্বর শুক্রবার অসম সরকারের সাধারণ প্রশাসন (সচিবালয় প্রতিষ্ঠা) দফতর এই নির্দেশিকা জারি করেছে। গুয়াহাটির জনতা ভবন বা অসম সচিবালয়ে কর্মরত সমস্ত ক্যাডারের আধিকারিক ও কর্মীদের জন্য এই নিয়ম কার্যকর হয়েছে। নির্দেশিকা জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর করার কথা জানানো হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

জিন্স, টি-শার্ট, লেগিংস পরে অফিস আসা যাবে না! সরকারি কর্মচারীদের পোশাকে কড়া নিয়ম, না মানলে শাস্তি

4. Lahore Roti Crisis: আগামী ৪ ডিসেম্বর থেকে লাহোর জুড়ে রুটি সরবরাহ ব্যাহত হতে পারে। ডন-এর খবর অনুযায়ী, আটার দাম বৃদ্ধি, এলপিজি-র (LPG) খরচ বেড়ে যাওয়া এবং প্রশাসনের ধরপাকড়ের কারণে স্থানীয় খাবার বিক্রেতারা প্রতিবাদ শুরু করেছেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 

Lahore Roti Crisis: জ্বালানী ও খাদ্যসঙ্কটের মুখে দেশ! কপালে চিন্তার ভাঁজ পাকিস্তান সরকারের

5. ACC Under-19 Womens Asia Cup 2027: অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। এই টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন উইকেটকিপার-ব্যাটার ভাবিকা আহিরে (Bhavika Ahire)। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অনাদি তাগড়ে (Anaadi Tagde)। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে আগামী এশিয়া কাপে খেলতে নামবে ভারত। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

BCCI: খেতাব ধরে রাখাই লক্ষ্য, অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপের দল ঘোষণা ভারতের

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

WB Winter Forecast: আন্দামান সাগরে ফের নতুন ঘূর্ণাবর্তের পূর্বাভাস, জাঁকিয়ে শীতের পথে বাধা বৃষ্টি!
School Holidays: রাজ্যের স্কুলে টানা ১০ দিনের ছুটি! বড়দিন থেকে নিউ ইয়ার, পড়ুয়াদের জন্য বড় খবর