পঞ্চায়েত অফিসে লাগাতার তাণ্ডব দুষ্কৃতীদের, বিডিও-র কাছে লিখিত অভিযোগ কর্মীদের

Published : Oct 02, 2020, 09:21 PM ISTUpdated : Oct 03, 2020, 11:50 AM IST
পঞ্চায়েত অফিসে লাগাতার তাণ্ডব দুষ্কৃতীদের,  বিডিও-র কাছে লিখিত অভিযোগ কর্মীদের

সংক্ষিপ্ত

পঞ্চায়েত অফিসে তাণ্ডব চলছে দুষ্কৃতীরা নিরাপত্তা চেয়ে বিডিও-এর দ্বারস্থ কর্মীরা জমা পড়ল লিখিত অভিযোগ শোরগোল বীরভূমের দুরবাজপুরে

আশিষ মণ্ডল, বীরভূম: পথে-ঘাটে এমনকী কার্যালয়েও দুষ্কৃতীদের দৌরাত্ম্যে জেরবার অবস্থা।  পকেট থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে টাকাপয়সা। পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে তান্ডবে ঘটনা ঘটছে প্রায় রোজই। বিডিও-র কাছে এবার লিখিত অভিযোগ জানালেন পঞ্চায়েতের কর্মীরা। ঘটনা শোরগোল পড়েছে বীরভূমের দুরবাজপুরে। 

আরও পড়ুন: রেলে চাকরির নামে প্রতারণা চক্রে বিজেপি যোগ, পুলিশের জালে দলের এক নেতা ও কর্মী

বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েত। এই পঞ্চায়েতের নির্বাহী সহায়ক, নির্মাণ সহায়ক, সহায়ক, পঞ্চায়েত কর্মী ও ভিএলই-রা একটি চিঠি পাঠিয়েছেন বিডিওকে। তাঁদের অভিযোগ,  গত কয়েক দিন ধরে দুষ্কৃতীদের তাণ্ডব চলছে পঞ্চায়েতে। এমনকী, অফিসে আসার কর্মীরাও দুষ্কৃতীদের হামলার মুখে পড়ছেন। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনিয়ে নেওয়া হচ্ছে টাকা-পয়সা। বাদ যাচ্ছে না মোটরবাইকের যন্ত্রাংশ ও তেলও। পঞ্চায়েত কর্মীদের দাবি, বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। ফলে তাঁদের পক্ষে আর পঞ্চায়েত অফিসে আসা সম্ভব নয়।

আরও পড়ুন: শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে হাতির হামলা, হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবক

ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন দুবরাজপুরের বিডিও। তিনি বলেন,  'অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে ও পঞ্চায়েত কর্মীদের নিরাপত্তার সুনিশ্চিত করার জন্য পুলিশকে বলেছি।'

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

দারুণ খবর! আজ থেকে অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা, কারা পাবেন এই ভাতার টাকা?
Today’s News in Bengali Live: Ration Card Cancel - রাজ্যে ১ কোটির বেশি রেশন কার্ড বাতিল হতে পারে, সর্বাধিক এই ৩ জেলায়